নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নিষেধাজ্ঞা অমান্য করেই কক্সবাজারে উড়ল ফানুস, পুড়ল আতশবাজি

সৈকতে হাজার হাজার পর্যটক ও স্থানীয় লোকজন ফানুস উড়িয়ে-আতশবাজি ফুটিয়ে বরণ করে নিল ইংরেজি নতুন বছরকে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

কক্সবাজার সৈকতে হাজার হাজার পর্যটক ও স্থানীয় লোকজন ফানুস উড়িয়ে-আতশবাজি ফুটিয়ে বরণ করে নিল ইংরেজি নতুন বছরকে। যদিও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সৈকত বা কোনো উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত, অনুষ্ঠান, আতশবাজি, গান-বাজনা বা অন্য কোনো অনুষ্ঠান বা আয়োজনে ছিল নিষেধাজ্ঞা।


রাত ১২টা ১ মিনিটে হাজার হাজার পর্যটক এবং স্থানীয় লোকজন এই উৎসবে অংশ নেয়। সৈকত পাড়ে যে যার মতো করে আনন্দ করেছে। এ সময় সমুদ্র সৈকতের আকাশে ফানুস আর আতশবাজির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে পর্যটকসহ স্থানীয়রা।


যদিও এসব উৎসব আয়োজনে বাধা দেয়নি আইনশৃঙ্খলায় নিয়োজিত কোনো বাহিনীই। সৈকতজুড়ে যেকোনো ধরনের নাশকতা এড়াতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ প্রশাসন। মাঠে ছিল র‍্যাব, ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের একাধিক টিম।


তবে সৈকতে উন্মুক্ত পরিবেশে আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় আশানুরূপ পর্যটক ছিল না।


সৈকতে হাজার হাজার পর্যটক ও স্থানীয় লোকজন ফানুস উড়িয়ে-আতশবাজি ফুটিয়ে বরণ করে নিল ইংরেজি নতুন বছরকে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

সৈকতে হাজার হাজার পর্যটক ও স্থানীয় লোকজন ফানুস উড়িয়ে-আতশবাজি ফুটিয়ে বরণ করে নিল ইংরেজি নতুন বছরকে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

এর আগে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাংবাদিকদের বলেন, সৈকত এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পোশাক পরিহিত পুলিশের সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দাও পর্যটনকেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে। সৈকত এলাকায় ডুবুরি মোতায়েন থাকবে। তবে সন্ধ্যার পরে সুগন্ধা, লাবনীতে যেকোনো আয়োজন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সমুদ্র সৈকত বা কোনো উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত, অনুষ্ঠান, আতশবাজি, গান-বাজনা বা অন্য কোনো অনুষ্ঠান বা আয়োজন করা যাবে না বলেও জানান আপেল মাহমুদ। পাশাপাশি তিনি জানান, ইনডোরে বা কোনো হোটেলের ছাদেও অনুষ্ঠান করলে পুলিশের অনুমতি নিতে হবে।

Tag
আরও খবর