নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ের সামনে ৫ পর্যটককে সংঘবদ্ধ ছিনতাই

কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের আনুমানিক ২০০ গজের ভেতর ঘটেছে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা। যেখানে ৫ পর্যটকের সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।


শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে এমন ঘটনা ঘটলেও রাত ১০ টা পর্যন্ত কারও আটক বা চিহ্নিত করার তথ্য জানাতে পারেনি ট্যুরিস্ট পুলিশ।


ছিনতাইয়ের শিকার পর্যটকরা হলেন- কুমিল্লার ২০নং সিটি ওয়ার্ড ডিসামন এলাকার মোমিন মিয়ার ছেলে আসিফ মিয়া (২২), একই এলাকার সাজু মিয়ার ছেলে সায়মন (১৮), মো. ইমাম মিয়ার ছেলে সুমন (২০), সোহাগ মিয়ার ছেলে মো. হৃদয় (২০) ইয়াছিন (৩৩)।


স্থানীয় হকার্স ব্যবসায়ী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়- কুমিল্লা থেকে আসা ৫ পর্যটক সকাল ৬ টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে আসে। সেখানে ছাতা মার্কেট এলাকায় ৬ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তাদের ঘিরে ধরে। এসময় ছিনতাইকারীদের হাতে চুরি ছাড়াও দেশীয় তৈরি ধারালো অস্ত্র দেখা যায়। তারা এসময় ৫ টি মোবাইলসহ পর্যটকদের সর্বস্ব লুটে নেয়।


ছিনতাইয়ের শিকার আসিফ বলেন- কুমিল্লা থেকে সকাল ৬ টা ৫৪ মিনিটে কক্সবাজারে বাস থেকে নামার পর সৈকতের লাবনী পয়েন্টে নামতে যায়। সেসময় ৫-৬ জন অস্ত্রধারী আমাদের ঘিরে ধরে। মুঠোফোন দাবি করে। না দেয়া আমাদের আঘাত করার চেষ্টা করে। পরে আমাদের ৫টি ফোন ও টাকা পয়সা নিয়ে যান।


ফোন করার প্রায় এ ঘন্টা পর ট্যুরিস্ট পু্লিশে আসে বলে অভিযোগ করে আসিফ বলেন- ঘটনার পর পর ট্যুরিস্ট পুলিশের নাম্বারে কল করি। কিন্তু তারা আসে প্রায় এক ঘন্টা পর। ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায়।


ছাতা মার্কেটের দোকানদার মেহেদী হোসেন বলেন- আমার দোকানের সিসিটিভিতে বিষয়টি ধরা পড়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ফুটেজ না দিতে বলেছে। তবে ৫ জনকে ছিনতাই করেছে।


এবিষয়ে জানতে চাইলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ বলেন- সিসিটিভি ফুটেজ দেখে আসামীদের শনাক্তের চেষ্টা চলছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর