নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ব‌ঙ্গোপসাগ‌রে গভীর নিম্নচাপ, ১ নম্বর সতর্ক সং‌কেত

ব‌ঙ্গোপসাগ‌রে অবস্থান করা নিম্নচাপ‌টি এবার গভীর নিম্নচাপে পরিনত হ‌য়ে‌ছে। এর কার‌ণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০১ (এক) নম্বর (পুন:) ০১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শ‌নিব‌ার (২ ডি‌সেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, ক্রমিক নম্বর-০৬ এর মাধ‌্যমে এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্ৰ।


বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় (১০.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৪.১° পূর্ব দ্রাঘিমাংশ) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আগ সকাল ০৯ টায় (০২ ডিসেম্বর ২০২৩) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৫০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪৯০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৪৫০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪৪০ কি.মি. দক্ষিণদক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।


এমন প‌রি‌স্থি‌তি‌তে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


কক্সবাজার আবহাওয়া অ‌ফি‌সের সহকারী আবহাওয়াবিদ মো. ইমাম উদ্দিন টি‌টিএন‌কে জানান, সাধারণত লঘুচাপ থে‌কে নিম্নচাপ, এর প‌রের ধা‌পে গভীর নিম্নচাপ এবং এরপ‌রের ধা‌পে সে‌টি ঘূর্ণিঝ‌ড়ে প‌রিনত হয়। ব‌ঙ্গোপসাগ‌রে অবস্থানরত বর্তমান গভীর নিম্নচাপ‌টি ‌রোববারের দি‌কে ঘূর্ণিঝড়ে প‌রিনত হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে। য‌দি ঘূর্ণিঝ‌ড়ে প‌রিনত হয় তবে ৪ বা ৫ ডি‌সেম্ব‌রের দি‌কে এটি উপকূ‌লে আঘাত হান‌তে পা‌রে। আর বর্তমান গ‌তিপথ পরবর্তন না কর‌লে বাংলা‌দে‌শের উপকূ‌লে এটির আঘাত হানার সম্ভাবনা কম।


এদি‌কে, ঘূর্ণিঝড়ের নামকরণের জন‌্য ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলো মি‌লিতভা‌বে ঝড়ের নামকরণ শুরু করে। সে সময় আটটি দেশ স‌ম্মি‌লিতভা‌বে মোট ৬৪টি নাম প্রস্তাব করে। এই নামগুলো শেষ হলে আবারও নতুন করে নামের প্রস্তাব করা হয়। যা অনুমোদন দেয় বিশ্ব আবহাওয়া সংস্থা-ডব্লিউএমও। দেশগু‌লোর বৈঠকে এক বা একাধিক সি‌নিয়র আবহাওয়া কর্মকর্তা অংশ নিয়ে থাকেন। তারা আলোচনা করে সিদ্ধান্ত নেন, কী নাম হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সেই তালিকা থেকে ঝড়ের নাম বাছাই করা হয়।


সে অনুযায়ী য‌দি বর্তমানে ব‌ঙ্গোপসাগ‌রে অবস্থানরত গভীর নিম্নচা‌পটি ঘুর্ণিঝ‌ড়ে প‌রিনত হয়, তার নাম হ‌বে মিগজাউম। এটি মিয়ানমারের দেয়া নাম। এর আগে সব‌শেষ গত ১৭ ন‌ভেম্বর মিধিলি না‌মের ঘু‌র্ণিঝড় বাংলা‌দে‌শের উপকূ‌লে আঘাত হা‌নে। এ নি‌য়ে এ বছর ৩‌টি ঘুর্ণিঝড় ‌দে‌শের উপকূ‌লে আঘাত হানল।


Tag
আরও খবর