নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত ১২ হাজার ৭৩৮ জনের মধ্যে ১০ হাজার ৯৭৭ জন রোহিঙ্গা

ডেঙ্গুর প্রকোপ ক্রমেই গুরুতর আকার ধারণ করছে রোহিঙ্গা ক্যাম্পে।সম্প্রতি কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে রোহিঙ্গাদের সংখ্যা সবচেয়ে বেশি।


উখিয়ার কুতুপালংয়ের কয়েকটি ক্যাম্পে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।চলতি বছরের আট মাসে কক্সবাজার জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৭৩৮। এর মধ্যে ১০ হাজার ৯৭৭ জনই রোহিঙ্গা। এ পর্যন্ত মৃত ১৩ জনের মধ্যে ১১ জনই রোহিঙ্গা। রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্তের হার জেলায় মোট আক্রান্তের ৮৬ শতাংশ।



এদিকে রোহিঙ্গারা জানায়, ক্যাম্পে যত্রতত্র বর্জ্য ফেলা এবং নালাগুলো পর্যাপ্ত পরিষ্কার না থাকার কারণে ডেঙ্গু মশা জন্ম নিচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের।



কক্সবাজার সিভিল সার্জন অফিসের তথ্যমতে, উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৩-এ দুই হাজার ৪৭৫ জন, ক্যাম্প-৪-এ ৮২৯, ক্যাম্প-১/ডব্লিউ-এ ৮১৮, ক্যাম্প-৯-এ ৬১০, ক্যাম্প-১/ই-তে ৫১৫ ও ক্যাম্প ১১-তে ৪৮১ জনসহ চলতি বছরে ক্যাম্পে ১০ হাজার ৯৭৭ জন রোহিঙ্গা আক্রান্তের হয়েছেন।


এ ছাড়াও উখিয়ার স্থানীয় বাসিন্দারাও আক্রান্ত হচ্ছেন ডেঙ্গ রোগে, চলতি বছরে ২০৯ জন উখিয়ার বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।সম্প্রতি স্থানীয় গ্রামেও ডেঙ্গু রোগী সংখ্যা বাড়ছে।

Tag
আরও খবর