দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ:কক্সবাজারে বোর্ড মহাপরিচালক

 কক্সবাজার সদর উপজেলা পিএমখালীতে রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আঃ গাফ্ফার খান।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কক্সবাজার সদর উপজেলাধীন পিএমখালী ইউনিয়নে পিআরডিপি – ৩ প্রকল্পের আর্থিক সহায়তায় গোলারপাড়া গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে ”প্রধান সড়ক হতে আব্বাস উদ্দিনের বাড়ী সংলগ্ন রাস্তা পর্যন্ত ইট সলিং করণ” স্কিমের বাস্তবায়িত কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহা পরিচালক( গ্র্যাড -১) আঃ গাফ্ফার খান।

গত ২৫ শে এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় পিএমখালী ইউনিয়ন ৬নং ওয়ার্ডে গোলারপাড়া এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার পল্লী উন্নয়ন বোর্ডের ( বিআরডিবি) উপ- পরিচালক মোহাম্মদ এনামুল হক,সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মহি উদ্দিন শরীফ,পিএমখালী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন চৌধুরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি পল্লী ইউনিয়ন বোর্ডের মহাপরিচালক আঃ গাফ্ফার খান প্রকল্প এলাকায় একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন। এসময় স্থানীয় জনগোষ্ঠীর সাথে এক মতবিনিময় সভায় – বলেন উন্নত পল্লী উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে । তিনি আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পল্লী উন্নয়ন কার্যক্রম কে আরো স্মার্ট ও গতিশীল করার লক্ষ্যে গ্রামেগঞ্জে এক ইঞ্চি জায়গা ও যেন অনাবাদি না থাকে সেই জন্য (বিআরডিবির) আওতাধীন সকল সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানান।

Tag
আরও খবর