নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির আলোচনা সভায় আসলাম চৌধুরী - শিক্ষকদের দাবি আদায়ে রাস্তায় দাড়াতে হবে না

.


বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, নভেম্বর বাংলাদেশের জন্য ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এই নভেম্বরে সিপাহী বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান মুক্ত হওয়ার পর দেশে গণতান্ত্রিক ধারা প্রবর্তন করেছিলেন। তিনি মেধাবীদেরকে শিক্ষকতা পেশায় যুক্ত করেছিলেন। দেশে বিদেশে থাকা মেধাবীদের নিয়ে দেশ গঠনে একযোগে কাজ করেছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীনে ভূমিকা রেখেই দমে যাননি, স্বনির্ভর বাংলাদেশ গঠনে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলার সম্মেল এবং বিশ্ব শিক্ষক দিবসে তারেক রহমান-এর বক্তব্যের তাৎপর্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তক্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, আসলাম চৌধুরী বলেন, চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিলেন এবং আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি প্রত্যয় ব্যক্ত করে থেমে থাকেননি। রনাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তণ এবং মেবাধী ও স্বনির্ভর স্বদেশ গঠনে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। দেশের সকল দূর্বিপাকে জিয়া পরিবার সবসময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ১৯৯০তে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪ এর জুলাই অভ্যুত্থানেও জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য।

তিনি আরও বলেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় আমাদের সুযোগ আসলে শিক্ষকদের দাবি আদায়ে আর রাস্তায় দাড়াতে হবে না। তাদের দুঃখ দুর্দশা, চাহিদা, সম্মানি, বৈষম্যদূরীকরণসহ সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আমাদের সুযোগ আসলে ভবিষ্যতে আধুনিক ও মানবিক রাষ্ট্র গঠনে শিক্ষকদের সম্পৃক্ততা থাকবে সবসময়। শুধু মুখে নয়, শিক্ষকরা যে, জাতি গঠনের মূল কারিগর সেটা তাদের কাজের সুযোগ করে দিয়ে প্রমাণ করা হবে ইনশাল্লাহ। দলীয়করণ নয়, স্বাধীন শিক্ষকতা নিশ্চিত করা গেলে দেশ ঘুরে দাড়াবে ইনশাল্লাহ।

বাকশিস চট্টগ্রাম জেলা আহবায়ক উপাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম রাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন ও অধ্যাপক রওশন আক্তার এবং আ্যাপক মাসুদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএসএম আমানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড.মোঃ খলিলুর রহমান।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকের হোসেনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবু সুফিয়ান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক উপাধ্যক্ষ মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, যুগ্ম-আহবায়ক উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, বাকশিস কক্সবাজার জেলা সভাপতি হোসাইনুল ইসলাম মাতবর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, উত্তর জেলা স্কুল শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম, শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নেতা জসিম উদ্দিন, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ আবু হেনা মোস্তাফা কামাল, বাকশিস মহানগর নেতা অধ্যাপক ওসমান গনি প্রমূখ।

প্রেস বিজ্ঞপ্তি 

আরও খবর