চিরকাঙ্ক্ষিত তুমি
কাজী শামীমা রুবী
তুমি আছো বলেই নারী হৃদয় প্রেমময় ধন্য
তোমার ছোঁয়ায় নারী অপরূপ সৌন্দর্যময় অনন্য
তুমি আছো বলেই নারী অপ্সরা অমরাবতী
তুমি আছো বলেই নারী সযতনে নিষ্পাপ সতী
তুমি আছো বলেই নারী হয় হৃদরাজ্যে প্রেয়সী
তুমি আছো বলেই নারী প্রেম পিয়াসি শ্রেয়সী
তুমি আছো বলেই নারী জগৎসংসারে তিলোত্তমা
তুমি আছো বলেই নারী গুণান্বিতায় সহস্র উপমা।
তুমি আছো বলে গল্প আড্ডায় জমে উঠে আসর
তুমি আছো বলেই দোসরে আদরে সাজে বাসর
তুমি আছো বলে নারী চোখে আঁকছে কত স্বপন
তুমি আছো বলে নারী-শিশুর বাঁধন অতি আপন
তুমি আছো বলেই নারী পায় মাতৃত্বের স্বাদ
যুগল বাসনায় ছুটে আসে নারী ভেঙ্গে সহস্র বাঁধ
তুমি আছো বিপদে নারীর হয়ে নিরাপত্তার প্রহরী
নরনারী অবিচ্ছেদ্য বাঁধন বাজে মুরলী মাধুরী।
তুমি আছো বলেই এক যোগে এক হয় দুই
তুমি আছো বলেই রুমালে ফো্ঁড় তোলে সুক্ষ সুঁই
তুমি আছো বলেই নারী হয় আদরে চির সোহাগি
তুমি হীনা প্রেমহীনা অযত্নে নারী হয় বৈরাগী
তুমি পুরুষ তুমি হীন নারী যে থাকে অসম্পূর্ণ
পুরুষবিনে নারীর স্বপ্ন গুলো ভেঙ্গে হয় চূর্ণ।
তুমি সুপুরুষ শৌর্য বীর্যে নারীর চিরকাঙ্ক্ষিত
মানসপটে চিরটাকাল তোমার অবয়ব অংকিত।
তুমি সুপুরুষ চিরসাধনায় নারীর আরাধ্যধন
শয়নে স্বপনে জাগরণে শুধু তোমারে সুপেছে মন
জনম জনমের সঙ্গী দুজনে ইহকাল পরকালে
সুখ চাদরে আদরে জড়ায় প্রেম থাকে অন্তরালে।
২২৩ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
২৩৭ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৩৮ দিন ৫৯ মিনিট আগে
২৪০ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৬৪ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে
২৬৬ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
২৭০ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৭৪ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে