নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন - আবুল হাশেম বক্কর



চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে তার ভূমিকা ছিল অপরিসীম।দেশে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি রাজনীতির বাইরে থেকে খেলাকে খেলা হিসেবে দেখে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন। রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বে আসার পর তিনি ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা হিসেবে ক্রিকেটের উন্নয়নে তিনি যে কর্মসূচি শুরু করেছিলেন বর্তমানে তার সুফল পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজকে যে ক্রিকেট আমরা দেখতে পাই সেই ক্রিকেটের ভিত্তি তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। আমাদের খুব দুর্ভাগ্য যে, আমাদের জন্য যারা কিছু তৈরি করেন তাদের আমরা খুব সহজেই ভুলে যাই।


 শনিবার (১৬ আগষ্ট) বিকেলে নগরীর পাহাড়তলী ঝাউতলা মাঠে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর কোকো স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

তিনি বলেন, কোকো রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও রাজনীতির বাহিরে থেকে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রেখেছেন। একজন ক্রীড়া সংগঠক হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। বাংলাদেশের ক্রিকেটকে আধুনিকায়নসহ বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন তিনি। তার কর্ম দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

চট্টগ্রাম মহানগর কোকো স্মৃতি সংসদের সভাপতি হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন মোহাম্মদ রিমনের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আরঙ্গজেব খান সম্রাট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবদল নেতা তানভীর মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার, মহানগর যুবদল নেতা মো. মিল্টন, রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমান জিয়া, কোকো সংসদের যুগ্ম সম্পাদক শাহারিয়ার আহমেদ, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. হোসেন। উপস্থিত ছিলেন পাহাড়তলী ওয়ার্ড কোকো সংসদের টিম ম্যানেজার ও সংসদের যুগ্ম সম্পাদক নীরব পাটোয়ারী, জানে আলম কুসুম, মো. মিরাজ, দেলোয়ার হোসেন সুমন, ফারুক হোসেন, সহ সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শাওন, শামসুল আলম শামসু, মো. আলম, সহ সাংগঠনিক সম্পাদক ও দেওয়ান বাজার ওয়ার্ড কোকো সংসদের টিম ম্যানেজার মো. ইয়াসিন, মো. রবিউল, মো. ইকবাল, জহিরুল ইসলাম প্রমুখ। 

টুর্নামেন্টে পাহাড়তলী ওয়ার্ড কোকো সংসদের সাথে দেওয়ান বাজার ওয়ার্ড কোকো সংসদ টিমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে ৩-২ গোলে চ্যাম্পিয়ন হয় দেওয়ান বাজার ওয়ার্ড কোকো সংসদ। খেলা পরিচালনা করেন মো. ইফতেখার, মো. হুমায়ুন, মো. মাওলা।



আরও খবর