নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারকে সম্মাননা


চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে ২০২৪ আন্দোলনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে  সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে । 


২৮ জুলাই (সোমবার) সকাল ১১ টায় প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘জুলাই জাগরণ : সম্মিলিত দীপ্ত প্রতিরোধ’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানমালা ভিডিও বার্তায়  উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে তারুণ্যের ভূমিকা, বর্তমান প্রজন্মের ভাবনা, ফটো প্রদর্শনী, জুলাই যোদ্ধাদের সম্মাননা, অভিজ্ঞতা বিনিময়, সাংবাদিকদের ভূমিকা, আইনী বিশ্লেষণ প্রভৃতি। সমাপনী দিনে রয়েছে ‘জুলাই থেকে যাত্রা-সংগ্রামের একতা’ শীর্ষক উম্মুক্ত সমাবেশ। 

জেলা প্রশাসক ও প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির আহ্বায়ক  ফরিদা খানমের সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বার্তায় প্রেস সচিব বলেন, চট্টগ্রাম আন্দোলন সংগ্রামের সূতিকাগার। ব্রিটিশ বিরোধী আন্দোলন, আমাদের মহান স্বাধীনতা ঘোষণা থেকে বিগত বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী জুলাই আন্দোলন-সবক্ষেত্রে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছে। জাতিকে নেতৃত্ব দিয়েছে, সঠিক পথ দেখিয়েছে। তিনি আশা প্রকাশ করেন বলেন, প্রেসক্লাব আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা দেশের সব গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হবে এবং দেশ ও বিদেশের মানুষ জুলাই আন্দোলন সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পারবে।

 সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, জুলাই যোদ্ধারা আমাদের জন্য স্ফুলিঙ্গ। তারা সারা জীবন সম্মানিত হবেন, পরবর্তী প্রজন্ম দ্বারা চর্চিত হবেন।  তিনি সমন্বয়কদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে, জুলাই ঘোষণা বাস্তবায়িত হবে এবং ফাসিস্টদের বিচার হবে। আমরা সকলের সহযোগিতায় সংকট কাটিয়ে উঠতে চাই।

অনুষ্ঠানে চট্টগ্রামের শহিদ পরিবার ও সমন্বয়কদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসক এসব ক্রেস্ট বিতরণ করেন।


এতে অন্যানের মধ্যে বক্তৃতা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর নসরুল কবীর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, মহানগর জামায়াতের সাবেক আমীর মো. শাহজাহান চৌধুরী, সাংবাদিক ওসমান গণি মনসুর, প্রেসক্লাব অন্তবর্তী কমিটির সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি, ডা. খুরশিদ জামিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, সাংবাদিক সালেহ নোমান, সমন্বয়ক রাসেল আহমদ, দিল আফরোজ, ওমর ফারুক সাগর, রেজোয়ান সিদ্দিকী, চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম এর পিতা শফি আলম, শহিদ ওমর ফারুক এর স্ত্রী সিমা আকতার, শহিদ ফয়সাল আহমদ শান্ত এর মা কোহিনুর আক্তার প্রমূখ।




আরও খবর