বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, একটি পরাজিত অপশক্তি চাইছে বাংলাদেশ রাজনৈতিক নেতৃত্ব শূন্য থাকুক, যাতে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারে। কারণ এই অপশক্তি জানে বাংলাদেশের মানুষ তাদের সমর্থন করে না। আওয়ামীলীগ যেমন নির্বাচনকে ভয় পেয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দানবীয় স্বৈরচারী হয়ে ওঠেছিল তেমনি বর্তমানেও ঐ পরাজিত অপশক্তি নির্বাচন বানচালের মাধ্যমে -বিনাভোটে ক্ষমতা ভোগ করতে চাইছে। তাই তারা দেশ ও জাতিকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে বাঁধা দিচ্ছে।
১৯ জুলাই (শনিবার) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রমানের ছবি অবমাননা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগর উত্তরও দক্ষিণ জেলা আয়োজিত এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ আমিনুল ইসলাম ও মামুনুর রশীদ শিপন এর সঞ্চালনায় ও মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলুর সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া,উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম এ হালিম।
২২৩ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
২৩৭ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৩৮ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
২৪০ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৬৪ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে
২৬৬ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
২৭০ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৭৪ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে