নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের নাবিকদের ৩ দফা দাবিতে আমরণ অনশন

বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের নাবিকদের ৩ দফা দাবিতে আমরণ অনশন




বাংলাদেশি নাবিকদের একমাত্র  ট্রেড ইউনিয়ন (সিবিএ)  বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের

মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল, সকল বৈধ সিডিসি ধারী নাবিকদের সদস্যভুক্ত করা ও নির্বাচন পরিচালনা করার জন্য সরকারি কর্মকর্তা এবং নাবিকদের সমন্বয়ে একটি নির্বাচনী কমিটি গঠন করা এই ৩ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে সমুদ্রগামী জাহাজের নাবিকেরা। 

২৮ মে (বুধবার) দুপুরে চট্টগ্রাম আগ্রাবদ যুগ্ম শ্রম পরিচালক অফিসের সমনে অনশন কর্মসূচি চলাকালে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট অ্যালামনাই এসোসিয়েশন সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম বলেন , ২০১৮ সালে ক্ষমতায় আসা বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালে। কিন্তু শ্রম আইন ও ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময় পাঁচ বছর অতিবাহিত হলেও তারা নির্বাচন না দিয়ে এখনো অবৈধভাবে ক্ষমতা টিকে  আছে । প্রতি দুই বছর অন্তর নির্বাচন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করার কথা 

থাকলেও তারা বিগত পাঁচ বছর ধরে তারা সাধারণ সদস্যদের মতামত ও অধিকারকে অবজ্ঞা করে নিজেদের হীনস্বার্থে সংগঠন দখল করে রেখেছে। এবিষয়ে আমরা  গত ২৭ মে প্রেস ব্রিফিং ও মানববন্ধনের পর চট্টগ্রাম  নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ও চট্টগ্রাম  বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করি, কিন্তু অদ্যবদি সরকারি কোন পক্ষ থেকে আমাদের দাবিগুলো পুরনের ব্যপারে কার্যকর কোন প্রদক্ষেপ  গ্রহন করেনি ,  তাই আমরা সাধারণ নাবিকেরা আমাদের দাবি পুরন না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়া ঘোষণা করছি। 


এতে অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন - সিয়াম শরীফ , আবুল কালাম আজাদ, মহিবুল ইসলাম, সাইফুর রহমান, মো: নাজিম উদ্দিন, মোরশেদুল আলম,মো: শামসুদ্দিন,, মো: শাহাবুদ্দিন, হায়দার আলী খান, আওয়াল মালেক, রেজাউল করিম,  সৈয়দ গোলাম রাব্বানী প্রমুখ। 

 




আরও খবর