নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে--- আসলাম চৌধুরী

শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে--- আসলাম চৌধুরী



প্রেস বিজ্ঞপ্তি:: শিক্ষার্থীদের কম করে দুই ঘন্টা বাসায় পড়তে হবে এতে অন্তত কোনো শিক্ষার্থী অকৃতকার্য হবে না। অভিভাকদের সচেতন হতে হবে সন্তানের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে। ভাল শিক্ষাঙ্গন নিশ্চিতে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

রবিবার (১৮ মে) সীতাকুন্ডের লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন। 

স্কুল মাঠ প্রাঙ্গনে এডহক কমিটির সভাপতি মাহবুব ই খোদা মোর্শেদ এর সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম ও সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলী আকবর।

আসলাম চৌধুরী বলেন, যার যার অবস্থান থেকে ইতিবাচক দায়িত্ব পালন করতে হবে। স্কুলের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগ গ্রহন করা হবে।

অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলোয়াত করেন স্কুলের ছাত্রী ফাওজিয়া আবিদা, গীতা পাঠ করেন স্কুলে ছাত্রী প্রত্যাশা দে। 


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড বিএনপি নেতা মোরসালিন, ছলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর, সদস্য সচিব খ ম নাজিম উদ্দিন, সাবেক সদস্য সচিব নুরুল আজম, ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন,  সাধারণ সম্পাদক সালামত আলী, স্কুলের ছাত্রী ফাতেমা তুজ জহুরা প্রমূখ।

আরও খবর