নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্তার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্তার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন




সাংবাদিক রাশেদুল ইসলাম কে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজান কতৃক হেনস্তার  প্রতিবাদে  দাবিতে চট্টগ্রাম  প্রেস ক্লাবের সামনে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৯ শে সেপ্টেম্বর  (রবিবার) বেলা তিনটায়  চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-সিআরএ’র উদ্যোগে সংগঠনের সভাপতি সোহাগ আরিফনের সভাপতিত্বে ও  দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত  মানববন্ধনে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে। দেশে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে নানান সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন।

এতে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে। অপরাধ বিচিত্রা’র মফস্বল সম্পাদক সাংবাদিক রাশেদুল ইসলাম কে হেনস্তাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজানসহ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে। পুলিশ বিভাগকে সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। এ সময় ভুক্তভোগী সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন, আমি বরগুনার একটি সরকারি দপ্তরে দুর্নীতির তথ্য পেয়ে বাস্তবতা যাচাই করার জন্য সরকারি আমলা কর্তৃক তথ্য চাওয়ায় আমাকে অন্যায় ভাবে অপদস্থ করে মিথ্যা অপবাদ দিয়েছে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজান। আমি সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্য, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক ইসমাইল ইমন,সিআরএ’র যুগ্ন সম্পাদক আব্দুল কাদের রাজু, অর্থ সম্পাদক মোঃ রাশেদ, প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজ, আপ্যায়ন সম্পাদক আবুল হাসনাত মিনহাজ, সহ অর্থ সম্পাদক এবাদুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার উপদেষ্টা হাসান মামুন, চট্টগ্রাম জেলার সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক বেলাল হোসেন, হেলাল উদ্দীন, মুরাদ, মাজহারুল ইসলাম রানা, আরিফ হোসেন, জহির উদ্দিন, , মাসুদ, শাহিন আলম সহ প্রমূখ।

.

আরও খবর