নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দীর্ঘ ১৭বছর পর ইপিজেডে জামায়াতে ইসলামির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম ইপিজেডে জামায়াতে ইসলামির কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন অতিথিবৃন্দ




দীর্ঘ ১৭বছর পর বন্দরনগরীর চট্টগ্রাম  ৩৮ নং ওয়ার্ডের ইপিজেড থানা জামায়াতে ইসলামির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

  ৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে ইপিজেড  লিলি কমিউনিটি সেন্টারে জামায়াতের সভাপতি মোঃ আবুল মোকারমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির এসেষ্টেন জেনারেল সেক্রেটারি মোঃ শাহজাহান খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক সাংসদ , মহানগর জামায়াতের আমীর মাওলানা আলহাজ্ব মোঃ শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, জামায়াতের নায়েবে আমির ডঃ মুহাম্মদ নজরুল ইসলাম,নগর জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মোঃ ওসমান গনি, আব্দুল্লাহ্ আল আরিফ, সাংবাদিক ও সংগঠক মোঃ হোসাইন সহ ছাত্রশিবিরের নগর , থানা, ওয়ার্ড ও ইউনিটি নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। 

এছাড়া সকল নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে অংশ গ্রহণ করেন। 

 প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধৈর্য্য ধরে বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারের কাজ কে পর্যাবেক্ষন করে  সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, কারো সাথে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ গঠনে সহায়তা করবে জামায়াত। শেষে ছাত্র জনতার আন্দোলনে নিহত ও দেশের বানভাসি মানুষের কল্যাণে বিশেষ দোয়া কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন।

আরও খবর