নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিএনপি নেতা আসলাম চৌধুরীর মুক্তি , জেল গেটে বীরোচিত সংবর্ধনা


চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক যুগ্ম মহাসচিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন মো: আসলাম চৌধুরী এফসিএ দীর্ঘ ৮ বছর ৫ মাস ৫ দিন পর চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন।


মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টায় বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা হাজার হাজার নেতাকর্মী চট্টগ্রাম কারা ফটকে ভিড় জড়ো হতে থাকে। এ সময় তিনি কারাগার থেকে বের হলে চট্টগ্রাম মহানগর ও তার নির্বাচনী এলাকা সীতাকুণ্ড বিএনপির হাজারো নেতাকর্মীরা ফুলেল শুভেচছা তাকে দিয়ে বীরোচিত সংবর্ধনা প্রদান করেন।


আসলাম চৌধুরীর মুক্তির ব্যপারে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম বলেন, তিনি চট্টগ্রাম কারাগারে ছিলেন। তার

জামিনে সকল কাগজ-পত্র যাচাই-বাছাই করে মঙ্গলবার সকাল দশটায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় ।

বিএনপি নেতা আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মো.আসলাম চৌধুরীকে ৭৬ টি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাবন্দী রাখা হয়। ৭৫টি মামলায় জামিন হয়েছিল। কিন্তু ২০১৩ সালে ঢাকার কোতোয়ালী থানার রাজনৈতিক মামলায় এজাহারে নাম না থাকা সত্ত্বেও ২০২১ সালে গ্রেপ্তার দেখিয়ে মুক্তি প্রক্রিয়া আটকে রাখে সদ্য সাবেক স্বৈরশাসক। ঐ মামলায় ৫ জানুয়ারি ২০২২ সালে মহামান্য হাইকোর্ট জামিন দিলে রাষ্ট্র পক্ষ চেম্বার জজে আপীল করে জামিন স্থগিত করা হয়। ১৯ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধী সুপ্রিম কোর্টের আপীল বিভাগ জামিনের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের দায়েরকৃত আপীল খারিজ করে দিয়েছেন।


প্রসঙ্গত, আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৬ সালের ১৬ মে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।


আরও খবর