দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শীতার্তদের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটনপুলিশ

শীতার্তদের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটনপুলিশ




অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

এই উপলক্ষ্যে ৩০ ডিসেম্বর নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের  জনক চত্বরে অনুষ্ঠিত  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার  কৃষ্ণ পদ রায়। 
এসময়  প্রধান অতিথির বক্তব্যে সিএমপির কমিশনার  বলেন, পুলিশ যেমন জনগণের যানমালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক খেয়াল রাখে, তেমনি প্রয়োজনে জনসাধারণের পাশেও দাঁড়ায়৷ এই শীতবস্ত্র বিতরণ সেই মানবিক কার্যক্রমেরই অংশ।

অনুষ্ঠানে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে সিপিডিএল এর পক্ষ থেকে ১০০০ পিস কম্বল সিএমপি ও কমিউনিটি পুলিশিং সেল, চট্টগ্রাম মহানগরের নিকট হস্তান্তর করা হয়।
নগর কমিউনিটি পুলিশিং সেল এর যৌথ উদ্যোগে এসব কম্বল নগরীর অসহায় জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠান এসময়  আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)এম এ মাসুদ অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর)মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি,ইঞ্জিনিয়ার  ইফতেখার , ম্যানেজিং ডিরেক্টর, সিপিডিএল, মহানগর কমিউনিটি পুলিশিং সেলের সদস্য  জাফর ইসলাম সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহানগর কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ।

আরও খবর