দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গুজবই সত্য হচ্ছে - চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএসপির সমর্থনে সরে যাচ্ছে নৌকা প্রার্থী

আওয়ামী লীগ প্রার্থী খাদিজাতুল আনোয়ার ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি





চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে  বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী কে সমর্থন দিয়ে নৌকার প্রার্থী সরে যাবে এমন একটি খবর  বেশ ক'দিন ধরে
চারিদিকে ছড়িয়ে পড়ে। বিষয়টি শ্রেফ গুজব বলে  উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে  সংবাদ সম্মেলন করে  প্রতিবাদ  জানানো হয় । কিন্তু শেষমেষ সেই গুজবই  সত্য হচ্ছে , ইতিমধ্যে   বাংলাদেশ সুপ্রিম পার্টিকে সমর্থন দিয়ে নৌকার প্রার্থী সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে ও সভাপতি সালাম সাহেবকে ফোন দিয়েছেন। নেত্রী সিন্ধান্ত দিয়েছে ওখানে একতারা থাকবে। তবে এ ব্যাপারে এখনো লিখিত কোন চিঠি বা বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজিমউদ্দীন মুহুরী বলেন, ‘আমাকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাসান মাহমুদ ফোন করে বিষয়টি জানিয়েছেন। কিন্তু এ অবস্থায় আমরা সরে যেতে পারছিনা। আমরা কোন ফর্মুলায় নির্বাচন থেকে বের হয়ে আসবো সেটা বের করতে হবে।’ যতক্ষণ আমরা কোন ফর্মুলা বের করতে না পারি ততোক্ষণ আমরা নির্বাচনে আছি।

সুপ্রিম পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইব্রাহীম মিয়া জানান, ফটিকছড়িতে একতারার প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারিকে সমর্থন দিয়ে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে।

এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন খাদিজাতুল আনোয়ার সনি। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি।



আরও খবর