দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজগার্ডেন২৪.কম'র বর্ষেপূর্তি উদযাপন

পোর্টাল নিউজ গার্ডেন২৪ এর ১০ বর্ষে পদার্পণ উপলক্ষে কাটছেন অতিথিবৃন্দ


রুচিশীল পাঠকের আস্হা অর্জন , বস্তুনিষ্ঠতা , সাহসিকতায় , প্রতিশ্রুতি রক্ষা করে ৯ বছরে দীর্ঘ পথচলা অনলাইন নিউজ পোর্টাল নিউজ গার্ডেন২৪. কম'র অবিচল ধারার সঙ্গে মিশে গেছে চট্টগ্রাম সহদেশ, বিদেশের পাঠক সমাজ।

অনলাইন গণমাধ্যমটি আগামীতেও আরো এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করে উপরোক্ত মন্তব্য করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোজাহেদুল ইসলাম।

৯ ডিসেম্বর (শনিবার)  চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হল মিলনায়তনে আয়োজিত নিউজ পোর্টালটির ১০ বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়,কেক কাটা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি শুরু হয়। উৎসবমুখর পরিবেশে বেলা ৩ টার দিকে পোর্টালের নবীন-প্রবীণ সকল সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করেন নিউজ গার্ডেন২৪.কম'র সম্পাদক কামরুল হুদা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে পোর্টালটির প্রতিষ্ঠাবার্ষিকী। 

নিউজ পোর্টালের প্রধান সম্পাদক ইসকান্দর আলী চৌধুরীর সভাপতিত্বে, সম্পাদক কামরুল হুদা ও সাংবাদিক নজরুল ইসলামের যৌথ পরিচালনায়  অতিথিপর্ব ও শুভেচ্ছা বিনিময়পর্ব শুরু হয়।

এসময়   বিভিন্ন  সামাজিক, মানবাধিকার, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দর মধ্য বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা কমান্ডার ফজল সাহাবুদ্দিন,পরিবেশ সুরক্ষা আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম এ হাশেম রাজু, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম , চট্টগ্রাম  মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার জাভেদ আফছার  চৌধুরী ,  সাহিত্যক কবি মামুন সর্দার, চট্টগ্রাম তৃনমুল বিএনপি নেতা দিপক কুমার পালিত,নেজামে ইসলাম পার্টির আনোয়ার হোসেন রব্বানী,এল ডি পি নেতা মোঃ নুরুল আজগর,ফুলকলির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার।

অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্যে বলেন, সারাবিশ্বে বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতা অনেক এগিয়ে গেছে। পাঠকের আস্থায় স্থান করে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকারে নিউজ গার্ডেন ২৪ডটকম ও মন জয় করে নিয়েছে পাঠক ও শুভানুধ্যায়ীদের। পোর্টালের অগ্রযাত্রা অব্যাহত থাকুক,এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন। অতিথিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন গণমাধ্যম শুভেচ্ছা জানাতে ছুটে এসেছেন।

 অনলাইন নিউজ পোর্টাল নিউজ গার্ডেন২৪ ডটকমের ০৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক নতুন সময় চট্টগ্রাম জেলা প্রতিনিধি ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্য ইসমাইল ইমন,নয়া বাংলা সি:ষ্টাপ রিপোর্টার, নিউজ গার্ডেনের বার্তা সম্পাদক সাইফুল ইসলাম,মিডিয়া এক্সপ্রেসের জুনায়েদ হাসান, ইমতিয়াজ ফারুকী,গনকন্ঠের খোকন, শুভেচ্ছা প্রতিদিনের সুমন বড়ুয়া। কুরআন তেলাওয়াত ও উদ্বোধনী বক্তব্যে রাখেন অধ্যক্ষ এস এম ইমাম উদ্দিন ইকবাল।

আরও খবর