কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে আজ (১২ ফেব্রুয়ারি ২০২৫) কাশিনগর ইউনিয়নের আর এম ব্রিকসে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘন করে লাইসেন্সবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। তিনি জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশংসিত হয়েছে।
২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
২১ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৮ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৩০ দিন ৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৫৯ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে