জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত

কুমিল্লার চৌদ্দগ্রামে জায়গা-জমি সংক্রান্ত বি/রোধের জেরে জেরিন আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীকে ধারা/লো অ/স্ত্র দিয়ে কু/পিয়ে জ/খম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেরিনের মা মনজু বেগম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেছেন। আ*হত জেরিন আক্তার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা (শালুকিয়া) গ্রামের মো. জামাল মিয়া ও মনজু বেগমের মেয়ে। সে আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। মামলায় অভিযুক্তরা হলেন—আমানগন্ডা গ্রামের মৃ* ত কালু মিয়ার ছেলে কামাল মিয়া (৪৫), নুর মিয়ার ছেলে আজগর আলী (৩০), কামাল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২২) এবং কামাল মিয়ার স্ত্রী মিনা বেগম (৪২)। মাম*লার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কামাল মিয়ার সঙ্গে জেরিনের বাবা জামাল মিয়ার জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জামাল মিয়ার বাড়ির ওপর দিয়ে মা* দক পরিবহনে বাধা দেওয়াকে কেন্দ্র করে কামাল মিয়া ও আজগর আলী তাকে গালা* গাল ও মা*রধরের হুমকি দেয়। এ সময় বাড়ির উঠানে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে ঘর থেকে বের হয়ে স্বামীকে গালা* গাল করতে নিষেধ করেন মনজু বেগম। তখন অভিযুক্তরা তাকে ধারালো অ* স্ত্র দিয়ে আ* ঘাতের চেষ্টা করেন। একপর্যায়ে মাকে রক্ষা করতে জেরিন আক্তার এগিয়ে এলে কামাল মিয়ার হাতে থাকা ছে* নী দিয়ে তাকে কুপিয়ে আহত করার অভিযোগ করা হয়েছে। একই সময় কামাল মিয়ার স্ত্রী মিনা বেগম ও তার ছেলে সাব্বির হোসেনও তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে মা* রধর করেন বলে মাম* লায় উল্লেখ করা হয়েছে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহ* তদের উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় জেরিনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের পাশাপাশি মা* দক পরিবহনসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জেরিনের মা ও মামলার বাদী মনজু বেগম অভিযোগ করে বলেন, মা* রধরের সময় অভিযুক্ত আজগর আলী আমার গলা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান। মনজু বেগম আরো বলেন, “আমি চাকরি করি এবং আমার স্বামী দিনমজুর। আমাদের প্রাণ* নাশের হুমকি দেওয়া হচ্ছে। এক মেয়ের বিয়ে হয়েছে, আরেক মেয়ে পড়াশোনা করে। আমার অনুপস্থিতিতে মেয়েটি বাড়িতে একা থাকে। ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পরিবারের নিরাপত্তা দাবি করছি।
আরও খবর