|
Date: 2026-09-25 11:47:59 |
কুমিল্লার চৌদ্দগ্রামে জায়গা-জমি সংক্রান্ত বি/রোধের জেরে জেরিন আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীকে ধারা/লো অ/স্ত্র দিয়ে কু/পিয়ে জ/খম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেরিনের মা মনজু বেগম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেছেন। আ*হত জেরিন আক্তার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা (শালুকিয়া) গ্রামের মো. জামাল মিয়া ও মনজু বেগমের মেয়ে। সে আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
মামলায় অভিযুক্তরা হলেন—আমানগন্ডা গ্রামের মৃ* ত কালু মিয়ার ছেলে কামাল মিয়া (৪৫), নুর মিয়ার ছেলে আজগর আলী (৩০), কামাল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২২) এবং কামাল মিয়ার স্ত্রী মিনা বেগম (৪২)।
মাম*লার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কামাল মিয়ার সঙ্গে জেরিনের বাবা জামাল মিয়ার জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জামাল মিয়ার বাড়ির ওপর দিয়ে মা* দক পরিবহনে বাধা দেওয়াকে কেন্দ্র করে কামাল মিয়া ও আজগর আলী তাকে গালা* গাল ও মা*রধরের হুমকি দেয়।
এ সময় বাড়ির উঠানে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে ঘর থেকে বের হয়ে স্বামীকে গালা* গাল করতে নিষেধ করেন মনজু বেগম। তখন অভিযুক্তরা তাকে ধারালো অ* স্ত্র দিয়ে আ* ঘাতের চেষ্টা করেন। একপর্যায়ে মাকে রক্ষা করতে জেরিন আক্তার এগিয়ে এলে কামাল মিয়ার হাতে থাকা ছে* নী দিয়ে তাকে কুপিয়ে আহত করার অভিযোগ করা হয়েছে। একই সময় কামাল মিয়ার স্ত্রী মিনা বেগম ও তার ছেলে সাব্বির হোসেনও তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে মা* রধর করেন বলে মাম* লায় উল্লেখ করা হয়েছে।
পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহ* তদের উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় জেরিনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের পাশাপাশি মা* দক পরিবহনসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
জেরিনের মা ও মামলার বাদী মনজু বেগম অভিযোগ করে বলেন, মা* রধরের সময় অভিযুক্ত আজগর আলী আমার গলা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান।
মনজু বেগম আরো বলেন, “আমি চাকরি করি এবং আমার স্বামী দিনমজুর। আমাদের প্রাণ* নাশের হুমকি দেওয়া হচ্ছে। এক মেয়ের বিয়ে হয়েছে, আরেক মেয়ে পড়াশোনা করে। আমার অনুপস্থিতিতে মেয়েটি বাড়িতে একা থাকে। ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পরিবারের নিরাপত্তা দাবি করছি।
© Deshchitro 2024