নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চৌদ্দগ্রাম জামায়াতের উদ্যোগে আ’লীগের লগি-বৈঠা হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা.

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনসহ সারাদেশে আ’লীগের লগি-বৈঠা হামলায় নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠের আলোচনা সভা সমাবেশে পরিণত হয়। উপজেলা জামাযাতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, কুমিল্লা জেলা পূর্ব শিবিরের সভাপতি নাজমুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুর রহিম, উপজেলা উত্তর ছাত্রশিবির এর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম মোল্লা, পৌর জামায়াতের সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য শাহাব উদ্দিন, মাস্টার আবদুল কাদের, মহসিন কবিরসহ বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী। আলোচনা শেষে ২৮ অক্টোবর হামলার একটি ভিডিও প্রদর্শনী দেখানো হয়। সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালিন চারদলীয় জোট সরকারের ৫ বছর পূর্তি উপলক্ষে পল্টনে সমাবেশ ছিল। আ’লীগ পরিকল্পিতভাবে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে সারাদেশে অসংখ্য জামায়াত-শিবির নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। এতেও আ’লীগ ক্ষ্যান্ত হয়নি। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে পরিকল্পিতভাবে জুডিশিয়াল হত্যা করেছে। সর্বশেষ গত আগস্ট মাসে জামায়াতকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা সে সময় আল্লাহর সাহায্য কামনা করেছিলাম। ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়েছে। অন্তর্বতীকালিন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। আমরা কারো বিরুদ্ধে প্রতিশোধ নেইনি। তবে এ সমাবেশের মাধ্যমে ২৮ অক্টোবরের সেই হত্যাকান্ডের মামলা পূনজ্জীবিত করে খুনিদের বিচারের আওতায় আনার জোরদাবি জানাচ্ছি।
আরও খবর