নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চৌদ্দগ্রামে মাদক ও হত্যামামলায় ওয়ারেন্টভুক্ত ৬ আসামী গ্রেফতার.

চৌদ্দগ্রামে মাদক ও হত্যামামলায় ওয়ারেন্টভুক্ত ৬ আসামী গ্রেফতার.

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদক ও হত্যামামলায় ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা। গ্রেফতারকৃতরা হলো; হত্যামামলায় আলকরা ইউনিয়নের শিলরীর মৃত তাজু মিয়ার ছেলে মাহফুজুর রহমান খন্দকার, মাদক মামলায় বাতিসা ইউনিয়নের নানকরার আইয়ুব আলীর ছেলে খালেক বিন আইয়ুব প্রকাশ তামিম, শুভপুর ইউনিয়নের ফকিরহাটের মফিজুল ইসলামের ছেলে মামুন মিয়া, পৌর এলাকার নাটাপাড়ার আনা মিয়ার ছেলে মোঃ মোরশেদ, শুভপুর উত্তর পাড়ার শাহ আলমের ছেলে মোঃ সোহাগ ও একই গ্রামের মোঃ ইয়াছিনের ছেলে বাবুল মিয়া প্রকাশ সিএনজি বাবুল। 

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী, আব্দুল কুদ্দুস, সহকারী উপ-পরিদর্শক মোঃ হারুন অর রশিদ ও মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের পৃথক টিম চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্নস্থানে মাদক ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত  আসামী গ্রেফতার করতে অভিযান চালায়। অভিযানকালে হত্যামামলায় ওয়ারেন্টভুক্ত মাহফুজুর রহমান খন্দকার, মাদক মামলায়  খালেক বিন আইয়ুব প্রকাশ তামিম, মামুন মিয়া, মোঃ মোরশেদ, মোঃ সোহাগ ও বাবুল মিয়া প্রকাশ সিএনজি বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে'।

আরও খবর