নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চৌদ্দগ্রামে ১০কেজি গাঁজাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার.

১০কেজি গাঁজাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার.

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ৩নং কালিকাপুর ইউনিয়নের খাদিজা ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে  ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সুমন মিয়াকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম । 


চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)ছাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সনিয়ে (৭এপ্রিল) রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ০৩নং কালিকাপুর ইউনিয়নের দৈলবাড়ী এলাকার ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে রাস্তার পূর্ব পাশে খাদিজা ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজাসহ আসামী মোঃ সুমন মিয়া (২৬) কে আটক করেন। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত আসামীর দুই সহযোগী মোঃ রহিম ও শহীদ মিয়া পালিয়ে যায়। 

গ্রেফতারকৃত আসামি মোঃ সুমন মিয়া ৩নং কালিকাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত সাহেব মিয়ার ছেলে, পলাতক আসামী বদরপুর(মধ্যমপাড়া) গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে মোঃ রহিম (২৭) ও হানিফ মিয়ার ছেলে মোঃ শহিদ মিয়া (২৮)। 

পলাতক আসামী মোঃ রহিম এর বিরুদ্ধে  ০১ টি মাদক মামলা এবং মোঃ শহিদ মিয়া এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে ।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন,  গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন মিয়ার বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। 

মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে চৌদ্দগ্রাম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর