নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চৌদ্দগ্রাম থানা কর্তৃক ৪০ বোতল ফেন্সিডিল, ৬০ বোতল Eskuf সিরাপ, বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ ও ২০ বোতল বিয়ার সহ ১ জন গ্রেফতার।

 কুমিল্লা চৌদ্দগ্রামে গত রাত ২.২০ ঘটিকার সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/লিটন চাকমা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চৌদ্দগ্রাম থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ১১নং চিওড়া ইউনিয়নের চরপাড়া সাকিনে চট্টগ্রাম টু ঢাকামুখী মহাসড়ক সংলগ্ন চরপাড়া পাকা রাস্তার  মাথায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তির কাধে ১টি সাদা প্লাস্টিকের বস্তা সহ পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী মোঃ ইয়াকুব প্রঃ ইদু মিয়া(৫০), পিতা—মোঃ আবদুল মমিন, সাং—চিওড়া (আনু মোল্লার বাড়ী), থানা—চৌদ্দগ্রাম, জেলা—কুমিল্লা, কে আটক করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখীনে গ্রেফতারকৃত আসামীর কাধে থাকা ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা তল্লাশী করে বস্তার ভিতরে রক্ষিত ১। ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিল, ২। ৬০ (ষাট) বোতল Eskuf  সিরাপ,

৩। ১০ (দশ) বোতল Officer’s choice BLUE pure Grain whisky, 

৪। ১০(দশ) বোতল Royal STAG Deluxe Whisky, ৫। ২০ (বিশ) বোতল HE-MAN 9000 STRONG BEER উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। 


উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-৪০, তারিখ-৩০/১১/২০২৩, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৪(গ)/২৪(খ) রুজু করা হয়। 


উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ ইয়াকুব প্রঃ ইদু মিয়া (৫০) এর বিরুদ্ধে পূর্বের ০৬টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

আরও খবর