নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

খালের উপর একমাত্র চলাচলের কাঠের পুল ভেঙে ফেলার অভিযোগ, চরম দুর্ভোগে স্কুল শিক্ষার্থীরা


চলাচলের একমাত্র পথ খালের উপর কাঠের পুলটি ভেঙে ফেলার অভিযোগ করে ভুক্তভোগী কয়েকটি পরিবার।  নিজেদের একমাত্র যাতায়াতের জন্যে সরকারি খালের উপরে তৈরি করা ব্যক্তিগত কাঠেরপুলটি ভেঙে এবং  বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কয়েকটি পরিবারের যাতায়াতে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে কতিপয় এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ নিয়ে জেলা উপজেলা প্রশাসন কার্যালয়ে লিখিত অভিযোগ  এবং স্থানীয় ইউনিয়ন পরিষদকে জানিয়েও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবার গুলি। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ঘাটলাবাদ মনর উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের খাল৷ সেই খাল পরিদর্শন করে দেখা  যায় যে, কাঠের সাঁকোটি ভেঙে ভেঙে ফেলা হয়েছে। এবং ভেঙে এমনভাবে এখানে বেড়া দেওয়া হয়েছে, যাতে মনে হতে পারে এখানে কোন সাঁকোই  ছিল না।


ভুক্তভোগী পরিবারগুলি পক্ষে ভিবিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দেওয়া এক ভুক্তভোগী নারী লিপি আক্তার জানান, তারা বারবার এই সাঁকোটি তাদের অতি প্রয়োজনে সংস্কার ও নির্মাণ করলেও বারবারই বাড়ির প্রবাসী মামুনের স্ত্রী সরকারি রাস্তার মুখ কে নিজেদের দাবি করে এটা স্থানীয় কতিপয় সন্ত্রাসীদেরকে দিয়ে ভেঙে ফেলে কাঠ বাস লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার আরো জানান, তারা বিপাকে পড়েছেন সাঁকোটি ভাঙ্গার পর। কারণ তাদের বিকল্প কোন রাস্তা নেই। বিভিন্ন বাড়ি হয়ে বিভিন্ন বাগান হয়ে অনেকদূর ঘুরে যেতে হয় তাদেরকে নানা প্রয়োজনে। এমনকি তাদের বাড়ির বাচ্চাদের স্কুলে যাওয়াও এবং তার পঙ্গু স্বামীর যাতায়াতে মারাত্মক ঝুঁকিপূর্ণ  হয়ে পড়েছে। 



এই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর সাবেক ইউ এন ও ব্যবস্থা নিতে নির্দেশ দেয়ার পরও এর সমাধান করতে পারেনি। বিষয়টি সমাধান করতে পারেননি হাট পুকুরিয়া ইউনিয়ন পরিষদ। এই ব্যাপারে জানতে চাটখিল উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা শরণাপন্ন হই। তিনি এই নিয়ে ক্যামেরার সঙ্গে কথা না বললেও বিষয়টাকে গুরুত্বের সাথে নেন। তিনি তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যান কে ফোন দিয়ে এই সমস্যার সমাধানে উদ্যোগ নেয়ার নির্দেশ দেন। পরবর্তীতে তিনি জানান ১৫ দিনের মধ্যেই এই সমস্যার সমাধান না হলে তিনি নিজে বিষয়টি দেখবেন।


Tag
আরও খবর