নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিনিয়র সাংবাদিক দিদার উল আলম-কে লাঞ্ছিত করার প্রতিবাদে সভা

সিনিয়র সাংবাদিক দিদার উল আলম-কে লাঞ্ছিত করার প্রতিবাদে সভা


চাটখিল প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে সিনিয়র সাংবাদিক দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি মো:দিদার উল আলম কে লাঞ্ছিত করার প্রতিবাদে চাটখিলে কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন। 


২৩ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় চাটখিল স্কাইভিউ চাইনিজ এন্ড রেষ্টুরেন্টের হল রুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 


চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাটখিল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া), চাটখিল প্রেসক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলু, সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাটখিল উপজেলা শাখার সভাপতি মোঃ দিদার উল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ। 


এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক রুহুল আমিন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আকতার হোসেন, দৈনিক ভোরের কাগজ পত্রিকার স্বপন পাটোয়ারী, দৈনিক কাল বেলা পত্রিকার আবুল কালাম আজাদ, দৈনিক বাংলার জাগরন পত্রিকার মহিউদ্দিন বাবু প্রমুখ। 


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিলে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। 


উল্লেখ্য, গত ১৮ নভেম্বর (শনিবার) চাটখিল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০২৩ -এর পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন কালে সিনিয়র সাংবাদিক চাটখিল প্রেসক্লাবের সাবেক সভাপতি দিদার উল আলমকে লাঞ্চিত করেন চাটখিল প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান। পরে বিষয়টি  বিষয়টি জানাজানি হলে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

Tag
আরও খবর