নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চন্দনাইশে ২ জোড়া বর-কনের বিয়ে দিলেন জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকায় ঝাঁক-ঝমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২ অসহায় পরিবারের মেয়ের বিয়ে দিলেন কক্সবাজার রামাধা আবাসিক হোটেলের এম.ডি, জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ। 

১ মার্চ (শুক্রবার) স্বাধীনতার মাসের প্রথম দিনে মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন পূর্বক মানবিকতার নির্দশন রাখতে জসিম উদ্দীন তাঁর নিজ বাড়ির উঠানে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২টি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন। উপজেলার উত্তর গাছবাড়িয়ার এরশাদ মিয়ার ছেলে নাঈম উদ্দীন (২২)’র সাথে রাঙ্গুনিয়ার আবুল কাসেমের মেয়ে রাবেয়া বেগম (১৮) ও পূর্ব হাছনদন্ডী গ্রামের রমজান আলীর ছেলে মো. ফারুক (২২)’র সাথে দক্ষিণ গাছবাড়িয়ার সামশুল আলমের মেয়ে রাজু আকতার (১৯)’র সাথে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঝাঁক-ঝমক পূর্ণভাবে বিবাহকার্য সম্পন্ন হয়। এই বিয়েতে জসিম উদ্দীন উভয়ের পরিবারের নিকট আত্মীয়-স্বজনসহ ৫’শতাধিক বর যাত্রীকে আপ্যায়ন, দৈনন্দিন ব্যবহারের জন্য খাট, আলমারি, সোফা সেট, আলনা, বেড-তোষক, বর-কনের জন্য ৫ সেট করে কাপড়, রান্না-বান্নার জন্য আনডি-ডেকসি, ক্রোকারিজের মালমালসহ বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন তিনি। বিয়েতে বর-কনেকে দোয়া করে ভবিষ্যত জীবনে সফলতা কামনায় কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, মীর মহিউদ্দীন, এলডিপি নেতা আইনুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গণিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জসিম উদ্দীন বলেন, তিনি অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। এই রকম কাজ সারা জীবন করে যেতে চান। তিনি ইতিমধ্যে বিভিন্ন এলাকায় আরো ১৯টি বিয়ে নিজ খরচে দিয়ে সহযোগিতা করেছেন বলে জানান। আগামী রমজানের পূর্বে আরো ১০টি বিয়ে এক সাথে তার উঠানে করার পরিকল্পনা রয়েছে বলে জানান। এই ধরনের কাজে মেয়েদের পরিবার এগিয়ে আসলেও ছেলেদের পরিবার এগিয়ে আসতে লজ্জা পাচ্ছে। তাই তিনি গোপনে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য গোপনীয়তা রক্ষা করে বিয়ে কার্য সম্পন্ন করতে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তিনি আরো জানান, আগামীতে চন্দনাইশের মানুষের স্বাস্থ্য সেবা উন্নত করতে চোখ ও দাঁতের চিকিৎসা নিশ্চিত করতে একটি বেসরকারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে তার। তিনি তাঁর পিতা-মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কার্যক্রম অব্যাহত রাখার অভিমত ব্যক্ত করেছেন এবং সকলের দোয়া ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। 


Tag
আরও খবর