নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদর্শ ও নৈতিকতা আছে এমন যোগ্য প্রার্থীকে আপনারা নির্বাচিত করুন: গণসংযোগে জব্বার

গণসংযোগে বক্তব্য দিচ্ছেন প্রার্থী মো. আবদুল জব্বার চৌধুরী

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী ও তিন তিন বারে জনগণের ভোটে নির্বাচিত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আপনারা এমন ব্যক্তিকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন যার মধ্যে নীতি-নৈতিকতা ও আদর্শ রয়েছে। যারা মানুষকে প্রলোভন দেখিয়ে মানুষের মন যোগাতে চায় এবং মামলা-হামলা ভয়ভীতি দেখিয়ে ভয় প্রদর্শন করে তারা কখনো সততা আর্দশ এবং নীতিনৈতিকতা নিয়ে কাজ করতে পারেনা। তারা এক ধরণের প্রতারক। তারা নিজেকে নিয়ে সর্বদা ব্যস্ত থাকে। রং বদলানো মানুষ গুলোকে আপনারা চিনে জেনে, ভালো ভাবে যাচাই বাছাই করে তাদের নির্বাচিত করবেন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দোহাজারী পৌরসভাস্থ, পৌর সদর, চাগাচর, কিল্লাপাড়া, জামিজুরী, রায় জোয়ারা, দিয়াকুল, পূর্ব দোহাজারী, ঈদ পুকুরিয়া, হাছানদন্ডী, দেওয়ানহাট, নাসিরকুলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে সাধারণ জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি আপনাদের দুয়ারে দুয়ারে আসার উদ্দেশ্য শুধু ভোট চাওয়া নয়। আমি যখন আপনাদের দুয়ারে দুয়ারে যায় তাহলে আমি আপনাদের এলাকার সমস্যা গুলোও দেখতে পায়। যে সকল এলাকায় সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে সমাধান করার জন্য আমার পথ চলা। আপনাদের জন্য ভালো কিছু করতে হলে আমাকে বড় জায়গায় যেতে হবে। আর বড় জায়গায় যেতে হলে একজন সুশিক্ষিত ব্যক্তি, সৎ এবং নীতিনৈতিকতা আছে এমন যোগ্য ব্যক্তি প্রয়োজন। তাই আগামী ৭ই জানুয়ারি আপনারা যদি আমাকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন, তাহলে আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।
এসময় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, সাবেক চেয়ারম্যান আবদুল্লা আল নোমান ব্যাগ, আ.লীগ নেতা শেখ টিপু চৌধুরী, কাউন্সিলর আলমগীর, আব্দুল নবী খান, যুবলীগ নেতা আমির মোহাম্মদ সাইফুদ্দিন, এইচ এম শহীদ আলী, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম, আয়ুব মেম্বার, দিয়ারকুলের সাবেক মেম্বার নাজিম উদ্দিন, মোরশেদুল আলম, এস এম বাবর, আকবর আলী, আবদুল হাকিম রানা, ভোলন গুপ্ত, মোক্তার, জাকির, ১,২,৩নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার জাহিদা বেগম মুন্নী, সাবেক মহিলা মেম্বার ছকিনা বেগম, শাহিদা বেগম, হোসনে আরা বেগমসহ প্রায় কয়েক শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর