দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবাসহ তিন কারবারী আটক

কক্সবাজারের চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন কারবারীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত থেকে থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি তল্লাশি চৌকি বসিয়ে বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় সরবরাহ কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মুল্য দেড়কোটি টাকা বলে পুলিশ জানায়।

আটক তিন যুবক হলেন, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড ধুরংখালী এলাকার এজাহার মিয়ার ছেলে মো. মফিজ উদ্দিন (২৩), টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড জাদিমুরা গ্রামের জাফর আহমদের ছেলে মো. জাহেদ (২২) ও টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড নতুন পল্লানপাড়ার মো. ইউনুছ এর ছেলে হাবিবুর রহমান প্রকাশ হাবিব।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, টেকনাফের জাদিমুরা থেকে চট্টগামে নিয়ে যাচ্ছিল এসব ইয়াবা ট্যাবলেট। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের একটি টিম অবস্থান করে মহাসড়কের চকরিয়া বাস টার্মিনাল এলাকায়। ভোরে সন্দেহজনক দুটি মোটরসাইকেল থামানো হয়। এসময় তিন যুবক পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৯ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে। ###


Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে