নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভারী বৃষ্টিপাতে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের ১০০ মিটার সীমানা প্রাচীরের ক্ষয়ক্ষতি

টানা ভারী বৃষ্টিপাতের কারণে পানির প্রচন্ড দাপটে ভেঙে গেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ১০০ মিটার আয়তনের সীমানা প্রাচীর। পাশাপাশি ছড়াখালে দেবে গেছে একটি কালর্ভাট। গতকাল মঙ্গলবার সকালে সাফারি পার্কের ভেতরে ঘটেছে এ ঘটনা। এ অবস্থায় সাফারি পার্কের তৃণভোজী প্রাণী জেব্রা ও ওয়াইল্ড বিষ্ট বেস্টনী অরক্ষিত হয়ে পড়েছেন বলে নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা। 


ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের তত্তাবধাক কর্মকর্তা (রেঞ্জ অফিসার) মো.মাজহারুল ইসলাম বলেন, টানা ভারী বৃষ্টিপাতের কারণে সাফারি পার্কের ভেতরে সীমানা প্রাচীরের গোড়ার মাটি নরম হয়ে যায়। এ অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে হঠাৎ করে সাফারি পার্কের তৃণভোজী প্রাণী বেস্টনীর দক্ষিনাংশে প্রায় একমত মিটার সীমানা দেয়াল ভেঙে পড়ে। এসময় পানির স্রুোতে গুড়ার মাটি সরে গিয়ে ওই এলাকার একটি কালভার্ট প্রায় ১০ ফুট নীচের দিকে ছড়াখালে দেবে গেছে। 


তিনি বলেন, সীমানা প্রাচীর ভেঙে পড়ার কারণে পার্কের তৃণভোজী প্রাণী জেব্রা ও ওয়াইল্ড বিষ্টসহ কয়েকটি প্রাণী নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে অস্থায়ীভাবে ঘেড়াবেড়া দেওয়া হয়েছে। বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বনকর্মকর্তাকে (ডিএফও ) জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত সীমানা প্রাচীর পুননির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে বলে নিশ্চিত করেন সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম। 

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে