নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বগুড়ায় ২৪২ বোতল ফেন্সিডিল সহ আটক ০২

 বগুড়ায় ২৪২ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করেছে র‍্যাব।

রোববার দিবাগত রাত ১ টায় শিবগঞ্জের লস্করপুর এলাকার বগুড়া-রংপুর মহাসড়ক থেকে লালমনিরহাটের পাটগ্রাম থানার জামগ্রাম এলাকার মৃত মসলেম উদ্দিনের ছেলে আবু শহিদ (৪৫) ও একই থানার নবীনগর এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে রেজাউল ইসলাম (৩২) কে আটক করা হয়েছে বলে সোমবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব  তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালমনিরহাট থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকে করে মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে। তখন র‍্যাবের একটি টিম শিবগঞ্জ উপজেলার লস্করপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে ২৪২ বোতল ফেন্সিডিলসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় ট্রাকটি জব্দ করে র‍্যাব এবং তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন ও ২ টি সীমকার্ড উদ্ধার করা হয়। 

আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।

Tag
আরও খবর