নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৩৮৪ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ আটক চার

বগুড়ায় ৩৮৪ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ চার জনকে আটক করেছে র‍্যাব।
২৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল সোয়া ৬ টায় র‍্যাব-১২ এর অভিযানে রংপুর জেলার মিঠাপুকুর থানার দুর্গাপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়ক থেকে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার বাজগ্রামের তবারক আলীর ছেলে মজিদুল ইসলাম (২৮), একই উপজেলার জানডুকুরী এলাকার ধনেশ্বর বর্মনের ছেলে বিপ্লব রায় (২২) ও একই জেলার সিঙ্গিয়ারী থানার মতিয়ার রহমানের ছেলে নুরুজ্জামান (৩২) এবং রুংপুরের কোতয়ালীর কেরানীপাড়ার আব্দুল মান্নানের ছেলে মাইদুল ইসলাম (৩৭) কে আটক করা হয়।

শুক্রবার রাতে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রংপুর থেকে ঢাকগামী একটি টয়োটা নোয়া গাড়িতে বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হচ্ছে। তখন র‍্যাবের একটি টিম রংপুর জেলার মিঠাপুকুর থানার দুর্গাপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে তল্লাশি চালানোকালে ৩৮৪ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ওই চারজনকে আটক করে।
র‍্যাব-১২ বগুড়া'র কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, বিশেষ কায়দায় মাইক্রোবাসে সাদা সিলিন্ডারের নীচে এবং মোটরসাইকেলের আরোহীর মাঝখানে ছোট প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে এসব ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। এসময় ৫ টি মোবাইল ফোন, ৬ টি সীম, ১ টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসসহ নগদ ১২৪০ টাকা জব্দ করা হয়।
আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের রংপুরের মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা। 

Tag
আরও খবর