নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বগুড়ার ৫ আসনে নৌকার নতুন প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়ার সাতটি আসনের মধ্যে পাঁচটি আসনেই নতুন মুখ ঘোষণা করেছে আওয়ামী লীগ।


রোববার (২৬) নভেম্বর বিকেল সোয়া ৪টায় (বঙ্গবন্ধু অ্যাভিনিউ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বর্তমান এমপি সাহাদারা মান্নান। তিনি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তৌহিদুর রহমান মানিক। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে সিরাজুল ইসলাম খান রাজু। তিনি আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান।বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে হেলাল উদ্দিন কবিরাজ। তিনি কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র।


বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মজিবর রহমান মজনু। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান।
বগুড়া-৬ (সদর) আসনে বর্তমান এমপি রাগেবুল আহসান রিপু। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মো. মোস্তফা আলম। তিনি বিএমএ ও স্বাচিপ বগুড়ার সভাপতি।

আরও খবর