নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বগুড়ায় র‍্যাবের অভিযানে যুবক হত্যায় অভিযুক্ত নারী আটক

বগুড়ায় পারিবারিক কলহের জেরে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে জিন্নাহ মিয়া হত্যা মামলার ২নং আসামীকে আটক করেছে র‌্যাব-১২।

২৪ জুলাই (সোমবার) ভোর অনুমান ৫ টায় সদর থানাধীন বড় কুমিরা এলাকায় অভিযান পরিচালনা করে জোবেদা বেওয়া (৫৭) কে আটক করা হয়। জোবেদা ওই এলাকার মৃত আবুল খায়েরের স্ত্রী।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানায় যে, ভিকটিমের পরিবারের সাথে পূর্ব হতে চলামান মারামারির একপর্যায়ে ২নং আসামীর ছোট ছেলে জিলহক ভিকটিম জিন্নাহকে রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত বাটাম দিয়ে পেটে আঘাত করে। উক্ত আঘাতের ফলে পরবর্তীতে ভিকটিম মারা যায়।
আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনা নিয়ে গত সপ্তাহে জিন্নাহর পরিবারের সাথে অভিযুক্ত জেলহকের পরিবারের বাকবিতন্ডা হয়।
২৩ জুলাই সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে ঘটনার বিষয়টি নিয়ে জিন্নাহ জেলহকের বাড়িতে যেয়ে জানতে চাইলে আবারো শুরু হয় বাকবিতন্ডা। এক পর্যায়ে জোবেদার ছোটো ছেলে জেলহক জিন্নাহকে ধারালে অস্ত্র দিয়ে আঘাত করে। জিন্নাহকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও খবর