নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বগুড়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ

বগুড়ায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।


মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শহরের ইয়াকুবিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বগুড়ার বনানী থেকে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে পদযাত্রা শহরের দিকে আসে। ইয়াকুবিয়ার মোড়ে পৌঁছালে পদযাত্রার পিছনে থাকা নেতাকর্মীরা সরসরি সাতমাথার দিকে যেতে চায়৷ এতে পুলিশ বাধা দিলে তাদের সাথে সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে বিএনপি'র নেতাকর্মীরা ইট-পাটকেল, লাঠি নিক্ষেপ করে। পুলিশও পাল্টা টিয়ারশেল ছোড়ে।


জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ বলেন, বিএনপি'র নেতাকর্মীদের ইয়াকুবিয়ার মোড় থেকে সরাসরি সাতমাথায় যাওয়ার অনুমতি ছিল না । তারা যেতে চাইলে আমরা এতে বাঁধা দেই। এসময় তারা আমাদের উপর লাঠি, ইট পাটকেল নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আমরা টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেই।

আরও খবর