নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সিইসি'র পদত্যাগ দাবিতে বগুড়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

সিইসি'র পদত্যাগের দাবিতে বগুড়ায় ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেছে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।
১৬ জুন (শুক্রবার) দুপুর দুইটায় শহরের ফতেহ্ আলী মোড় থেকে শুরু হয়ে মিছিলটি বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিইসি'র পদত্যাগ দাবিসহ বিভিন্ন ধরণের স্লোগানে মুখরিত ছিল।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার নায়েবে আমীর আব্দুল হক আজাদ বলেন, সিইসি যে মন্তব্য করেছে তার প্রতিবাদ জানাই। আমরা মনে করি দেশের ৬৪ জেলায় এই সিইসি'র বিরুদ্ধে মামলা করা উচিত। আজ যে রক্ত ঝড়েছে সেই রক্ত বৃথা যেতে দিব না। আমরা সবাই মিলে কঠোর আন্দোলন গড়ে তুলবো।
সভাপতি আ ন ম মামুনুর রশীদ বলেন,  আমাদের সিনিয়র নায়েবে আমীর ফয়জুল করীমের ওপর হামলা সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ। ভোটে নিশ্চিত হার জেনেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে।

উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার যুগ্ম সম্পাদক প্রভাষক শাহজাহান আলী, ইসলামী শ্রমিক আন্দোলন বগুড়ার সহ-সভাপতি মাসুদ রানা এবং ইসলামী যুব আন্দোলনের সোহরাব হোসেন প্রমুখ।

Tag
আরও খবর