নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বগুড়ায় র‍্যাবের আলাদা অভিযানে গ্রেপ্তার ০২

বগুড়ায় র‍্যাবের আলাদা অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিবগঞ্জ উপজেলার বিল হাসলা এলাকার আলম ফকিরের স্ত্রী আসমা বেগম এবং ৭৮ বোতল ফেন্সিডিলসহ লালমনিরহাট সদরের তালুক হারাটি সরকারটারী এলাকার মতিউর রহমানের ছেলে শরিফুল ইসলাম সবুজ (২৯) কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯ টায় সদরের গোকুল বাজার এলাকার রংপুর-বগুড়া মহাসড়ক থেকে সবুজ কে এবং একইদিন দিবাগত রাত একটার দিকে শহরের উপশহর এলাকা আসমা বেগম কে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে র‍্যাবের পাঠানো আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদরের গোকুল বাজার এলাকার রংপুর-বগুরা মহাসড়ক এলাকায় র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনাকালে সবুজ নামের ওই ব্যক্তিকে ৭৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে র‍্যাব। এসময় তার কাছে থেকে ২ টি মোবাইল, ২ টি সীমকার্ড ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।
আলাদা সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, ১৯৯৮ সালের ১৮ অক্টোবর বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিল হাসলা গ্রামে একটি চালকলের নৈশপ্রহরী আবদুল জব্বারকে হত্যা করে আসামিরা বৈদ্যুতিক মোটর চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় চালকলের মালিক শরীফ উদ্দিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পরে আদালত ২০২২ সালের ২৩ নভেম্বর নৈশপ্রহরী হত্যা মামলায় (আফজাল হোসেন, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, গুলজার রহমান, আসমা বেগম ও আলম ফকির) সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
একই সঙ্গে প্রত্যেককে চার হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে আলম ফকির ও আসমা বেগম পলাতক ছিলেন। অন্যরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান,  আসামী সবুজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, আসামি আসমা বেগম দীর্ঘদিন ধরে বগুড়ার বাইরে এমনকি দেশের বাইরেও পালিয়ে ছিলেন৷ পরে শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

Tag
আরও খবর