নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বগুড়ায় পুলিশের বাঁধা উপেক্ষা করে বিএনপি'র অবস্থান কর্মসূচি

বগুড়ায় পুলিশের বাঁধা উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি'র নেতাকর্মীরা। সার্কিট হাউসের সামনে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে দলটির নেতাকর্মীরা শহরের নওয়াববাড়ি-সাতমাথা সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

এরপর সেখান থেকে জেলা বিএনপির সিনিয়র নেতারা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি জমা দেন।
৮ জুন (বৃহস্পতিবার) লোডশেডিং এর প্রতিবাদে সকাল সাড়ে ১০টা থেকে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের জন্য বিএনপি নেতাকর্মীরা নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। মূলত এ কর্মসূচি ঘিরে পুলিশও বিএনপি অফিসের কাছেই সার্কিট হাউসের মোড়ে এবং বিদ্যুৎ অফিস সংলগ্ন খোকন পার্কের সামনে দুটি ব্যারিকেড দেয়। পাশাপাশি বিদ্যুৎ অফিসের সামনেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। 
বিএনপি নেতাকর্মীরা বেলা সাড়ে ১১টায় মিছিল নিয়ে শহীদ খোকন পার্ক সংলগ্ন নেসকো কার্যালয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে। মিছিলটি সার্কিট হাউস মোড়ের সামনে এলে পুলিশ তাদেরকে বাধা দেয়। তবে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে কিছুটা দূরে খোকন পার্কের সামনে অবস্থান নেয়। পরে শহীদ খোকন পার্কের সামনে থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং বগুড়া জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলী আজগর হেনা'র নেতৃত্বে দলটির কয়েকজন সিনিয়র নেতা নেসকো কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি জমা দেন।
এ সময় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন সরকারের লুটপাটের কারণেই বিদ্যুত উৎপাদন ব্যবস্থায় ধ্বস নেমেছে। বিএনপি নেতাকর্মীরা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। এজন্য সরকারকে পদত্যাগ করতে হবে। এ নিয়ে বিএনপি অবৈধ এই সরকারের সঙ্গে কোনো আলোচনা করতে রাজি নয়। 
এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবী সালাম ও কে এম খায়রুল বাশার।

Tag
আরও খবর