নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিরামপুরে সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

বিরামপুরে সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

  1.  

মোঃ আসাদুল ইসলাম (আসাদ) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর পৌর শহরে নিজ বাড়ির গেটের সামনে থেকে হাবিবুর রহমান হিটলার (৪৩) নামে এক সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃস্পতিবার (১৯শে অক্টোবর) দিবাগত রাতে পৌর শহরের ৭নং ওয়ার্ড চাঁদপুর গ্রামের  পূর্বপাড়া মহল্লায় নিজ বাড়ির গেটে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে ফেলে রাখে তিন সন্তানের জনক সবজি ব্যবসায়ীকে। নিহত হাবিবুর রহমান হিটলার উপজেলার দিওড় ইউনিয়নের কেন্দুয়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে। চাঁদপুর গ্রামের পূর্বপাড়ায় স্থানীয় ভাবে বসবাস করছিলেন তিনি।

নিহতের ছেলে আব্দুল্লাহু আল-ফাহাদ জানান, প্রতিদিনের মত সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হবে। এসময় গেটে গিয়ে দেখেন বাড়ির গেট বাহির থেকে লাগানো আছে। তখন সে বাড়ির ইটের প্রাচিরের উপর দিয়ে বাহিরে যায়। গিয়ে দেখতে পায় তার বাবার গলাকাটা লাশ। লাশ দেখে চিৎকার দিলে, প্রতিবেশীরা এগিয়ে এসে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী সুলতানা বেগম জানান, প্রতিদিনের মত রাত ১২  টার দিকে বাড়ি এসে খাবার খেয়ে একটু বাড়ির বাহিরে যায় হিটলার। সবাই ঘুমিয়ে পড়াতে তার খোঁজ কেউ নেয়নি। আজ সকালে বাড়ির দরজার সামনে তার গলা কাটা মরদেহ দেখতে পাই।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাবিবুর রহমান হিটলার পৌর শহরের কলেজ বাজার বটতলী এলাকায় সবজি ব্যবসা করে। প্রতিদিন রাত ১১ থেকে ১২ টায় বাসায় আসে। বাসায় আসার পরে খাবার খেয়ে প্রতিদিনের মত বাড়ির বাহিরে যায়। গতকাল ও সে বাড়ির বাহিরে যায়। সবাই সবার মত ঘুমিয়ে পড়ে। সকালে তার ছেলে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে গেটে তার বাবার গলাকাট লাশ দেখতে পায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, গলা কেটে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। কেবা কাহারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

Tag
আরও খবর