নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

৩নং খানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ই আগষ্ট (মঙ্গলবার) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান সকল ওয়ার্ড ইউপি সদস্য সংরক্ষিত নারী সদস্যা ও প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সচিব মোস্তফা জামান কম্পিউটার কাম অফিস সহকারী সুমিত শীল বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্যে চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান  বলেন, শোকের মাস আগস্ট, ১৫ আগস্টের কালরাতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনার সহধর্মিণীসহ পরিবারের অনেককেই হারাই। এটা আমাদের দুর্ভাগ্য। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা এবং যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই জাতির পিতাকে আমরা মূল্যায়ন করতে পারেনি। সেই হিসেবে আমরা ব্যর্থ জাতি। ৫২’র ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতার বীজ রোপণ হয়। তখন থেকেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধাপে ধাপে দেশকে এগিয়ে নিয়ে যান। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে উনার স্বপ্ন হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা ও আমাদের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বঙ্গবন্ধুর স্বপ্নকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আমাদের প্রধানমন্ত্রী সত্যি সত্যিই সোনার বাংলায় রূপ দিয়েছেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধু তাঁর পরিবারের সকল সদস্য এবং ১৫ই আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Tag
আরও খবর