নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিরামপুর উপজেলায় ব্লাড ব্যাংক স্বেচ্ছায় রক্তদান সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন স্বেচ্ছাসেবীদের মিলন মেলা

দিনাজপুর জেলার বিরামপুরে ২ হাজারের চেয়ে বেশি রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের এক মিলন মেলার আয়োজন করা হয়। শুক্রবার ১২ই মে দুপুরে উপজেলা অডিটোরিয়ামে হল রুমে এ মিলন মেলার আয়োজনে “একের রক্ত অন্যের জীবন, আমরা হবো রোগীর স্বজন”এ স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত “বিরামপুর ব্লাড ব্যাংক” স্বেচ্ছায় রক্তদান সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন হিসেবে সকাল ১০টায় কোরআন তেলাওয়াত,

গীতাপাঠ ও স্বাগত বক্তব্য এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় এই মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। 

মিলন মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব শিবলী সাদিক এমপি। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অদৈত্য কুমার অপু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, ডাঃ ইমার উদ্দিন কায়েস, বিরামপুর সমিতির সভাপতি মিনহাজুল হক, দিদউফের আজীবন সদস্য মাহমুদুল হক প্রমুখ।

স্বেচ্ছাসেবী মিলন মেলায় সেরা রক্তদাতা হিসেবে তিন জনকে ক্রেস্ট প্রদান করা হয়। ৩৮তম ‘ও’ পজিটিভ রক্তদাতা মামনুর রশিদ মামুন, ৩৫তম ‘এ’ পজিটিভ রক্তদাতা কাওছার রহমান, ২৮তম ‘বি’ পজিটিভ রক্তদাতা ও বিরামপুর ব্লাড ব্যাংকের এডমিন আরমান আলী।

বিরামপুর ব্লাড ব্যাংকের এডমিন আরমান আলী বলেন, অসহায় ও মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এ পর্যন্ত আমরা স্বেচ্ছায় ও বিনা মূল্যে দুই হাজার ব্যাগ রক্ত দিয়েছি। গত রমজান মাসে শুক্রবার রাতে সংগঠনের এক সদস্যের রক্তদানের মধ্য দিয়ে ২ হাজার রক্তদান সম্পন্ন করা হয়। ব্লাড ব্যাংকের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে রক্ত জোগাড়ের ব্যবস্থা করেন তাঁরা।

বিরামপুরসহ দিনাজপুর, রংপুর হাসপাতাল বা ক্লিনিকে রক্তদাতা ও গ্রহীতাকে নিয়ে রক্তদানের ব্যবস্থাটি করে দেন ব্লাড ব্যাংক এর সদস্যরা।

Tag
আরও খবর