ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:-কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ ইং উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি’র অডিটোরিয়াম রুমে শনিবার (২৯অক্টোবর) সকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কমিউনিটি পুলিশিং ফোরামের নেত্রীবৃন্দ ও হাইওয়ে থানার পুলিশ একটি র্যালি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোঃ রিয়াদ মাহমুদ পিপিএম। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন আবু হানিফ, নাজমুল ইসলাম সরকার সহ কমিউনিটি পুলিশিং ফোরামের নেত্রীবৃন্দ, ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
১১০১ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
১১০৩ দিন ১১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১১১৮ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে
১১৩৫ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে
১১৩৫ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
১১৪২ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
১১৬২ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে