জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভালুকায় পিকে হালদারের কুমিরের খামার বিক্রি হয়ে গেল

মোঃ নাজমুল ইসলাম ভালুকা,ময়মনসিংহ প্রতিনিধি।।৩৮ কোটি টাকায় নিলামে বিক্রি হয়ে গেল ময়মনসিংহের ভালুকায় প্রায় ১৩.৮ একর জমির উপর প্রতিষ্ঠিত পিকে হালদারের কুমিরের খামার । বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’ খামারটি কিনে নিয়েছে। বিক্রির টাকা দিয়ে ঋণ পরিশোধ করবেন পিকে হালদার। হাইকোর্ট অনুমোদন দিলে এই খামারটি বুঝে নিবেন বেসরকারি এই সংস্থা।

জানা যায়, প্রথম বারের মতো বাংলাদেশে ২০০৩ সালে রেপটাইলস ফার্ম লিমিটেড নামে এই কুমিরের খামার প্রতিষ্ঠা করেন উদ্যোক্তা মুশতাক আহমেদ। এই কুমির খামারের প্রতিষ্ঠার পর মূল উদ্দেশ্য ছিল বিদেশে কুমিরের চামড়া রফতানি করা।

পরবর্তীতে ২০১৩ সালে মুশতাক আহমেদ খামারটি বিক্রি করে দেন পিকে হালদার ও তার সহযোগীদের কাছে।

খামার সম্প্রসারণ করতে ৫৭ কোটি টাকা ‘ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড’ এর থেকে ঋণ নেন পিকে হালদার। প্রায় ৪ কোটি টাকার জমি বন্ধক রেখে ফার্মের জন্য এই ঋণ উত্তোলন করেন তিনি।

খামারের সূত্র মতে, বতর্মান খামারটিতে প্রায় ২,৫০০ কুমির রয়েছে। দায়িত্বরত ব‍্যক্তিদের অনুপস্থিতির কারণে বকেয়া ঋণ পুনরুদ্ধার করতে পারছিলো না খামারটি । তাছাড়া অব্যবস্থাপনা, খাদ্য ঘাটতি এবং ফার্মের আর্থিক সংকটের কারণে সময়ের ব্যবধানে খামারে কমতে থাকে কুমিরের সংখ্যা। পরবর্তীতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের একটি আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ পরিস্থিতি মোকাবিলায় সদস্যের একটি পরিচালনা টিম গঠন করেছে।

আন্তর্জাতিক ভাবে কুমির বিশেষজ্ঞ এনাম হক বর্তমানে ফার্মের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, খামরটির সর্বোচ্চ দাম উঠেছে ৩৮কোটি টাকা।খামারটি কিনতে আগ্রহী উদ্দীপন নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। হাইকোর্টের নির্দেশে এ বিষয়ে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

খামারের ব‍্যাপারে ব্যবস্থাপক ডা. আবু সাইম মোহাম্মদ আরিফ জানান , ‘২০১৪ সাল থেকে আজ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০৭টি কুমিরের চামড়া জাপানে রফতানি করা হয়েছে। প্রতিটি কুমিরের চামড়ার আন্তর্জাতিক বিক্রয় মূল্য ৫০০ থেকে ৬০০ ডলার।’

উল্লেখ্য, ব্যাগ, বেল্ট, জুতা তৈরিতে ব‍্যবহার হয় কুমিরের চামড়া। হাড় দিয়ে তৈরি হয় সুগন্ধি এবং কুমিরের দাঁত দিয়ে তৈরি হয় গয়না। এই প্রাণীর প্রতি কেজি প্রতি মাংস ৪০ থেকে ৫০ ডলারে বিদেশে রপ্তানি ও বিক্রি হয়।#
Tag
আরও খবর