নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভালুকায় ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের ভালুকা সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ অক্টোবর বিকেলে উপজেলার ধীতপুর ইউনিয়নের দেয়ালিয়াপাড়ায়। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধলিয়া দেয়ালিয়াপাড়ার রফিকুল ইসলামের সাথে প্রতিবেশি আমিরুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ১৫ অক্টোবর বিকেলে প্রতিবেশি আমিরুল ইসলামের ছাগল রফিকুল ইসলামের ক্ষেতের ফসল নষ্ট করে ফেলে। এ সময় স্ত্রী ডেফুলী বেগম ছাগলটিকে তাড়িয়ে দিয়ে বাড়িতে যাওয়ার সময় রাস্তায় একা পেয়ে প্রতিপক্ষ আমিরুল ইসলাম ও তার লোকজন ডেফুলী বেগমের উপর হামলা করে। খোঁজ পেয়ে মেয়ে ফাতেমা খাতুন, ছেলে আল আমিন, ভাতিজি শরিফা আক্তার, ছেলে বউ লুৎফা বেগম ও ভাইবৌ রেনু আক্তার এগিয়ে গেলে প্রতিপক্ষরা তাদের উপরও হামলা চালায়। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।


এ সময় রেনু আক্তার ও লুৎফা বেগমের গলার চেইন ছিনিয়ে নেয়া হয় হামলাকারীরা। এমনকি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে প্রতিপক্ষরা বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায় এবং ঘরের ট্রাঙ্ক ভেঙে নগদ দুই লাখ টাকাসহ আসবাবপত্র ভাঙচুর করে ক্ষয়ক্ষতি করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ উপস্থিত ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ ঘটনায় রফিকুল ইসলাম বাদি হয়ে প্রতিপক্ষ আমিরুল ইসলাম, রাব্বি মিয়া, রাজিন, জয়নাল আবেদীন, রুজিনা ও শাবানার নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


প্রতিপক্ষ আমিরুল ইসলামের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর