জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভালুকায় চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।ময়মনসিংহের ভালুকায় বাসে এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই নারী নিজের সম্ভ্রম রক্ষা করতে বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ত্রিশাল থেকে বাসচালক, সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। 


গতকাল শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মায়ের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার কুমারপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে রাকিব (২১), ত্রিশাল উপজেলার কাশীগঞ্জের শ্রী রবিদাশের ছেলে আনন্দ দাস (১৯) ও ত্রিশালের রায়মনি গ্রামের আরফান আলীর ছেলে আরিফ (২০)। 



পুলিশ বলছে, গাজীপুরের মাওনা এলাকার একটি পোশাক কারখানা থেকে কাজ শেষে প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাসযোগে ভালুকা ফিরছিলেন দুই সন্তানের মা,৩৮ বছর বয়সী ওই নারী। পরে ভালুকার সিডস্টোর এলাকায় বাসের সকল যাত্রী নেমে গেলে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মায়ের মসজিদ এলাকায় তাঁর সম্ভ্রমহানির চেষ্টা করে চালকসহ বাসের দুই সহকারী। এ সময় ওই নারী বাসের চালকসহ তিনজনের কাছ থেকে নিজেকে রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফ দেন। পরে স্থানীয়রা তাঁকে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 

ভুক্তভোগী নারীর স্বজনেরা জানান, তাঁর দুই ছেলেকে পড়াশোনা করানোর জন্য ৮ থেকে ১০ বছর ধরে তিনি পোশাক কারখানায় কাজ করছেন। ধর্ষণচেষ্টার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তারা। 

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন ‘ঘটনার পর অভিযান চালিয়ে বাসটি জব্দ করাসহ বাসের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওই গার্মেন্টসকর্মী কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে অন্যান্য যাত্রী নেমে গেল ওই নারী একা হয়ে যায়। এই সুযোগে বাসের চালক, হেলপারসহ তিনজন ওই নারীকে ধর্ষণচেষ্টা করেন। সে সময় ভুক্তভোগী নারী কোনো উপায় না পেয়ে, বাস থেকে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন। এতে ওই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে প্রথমে ভালুকা সিডস্টোর একটি ক্লিনিকে ভর্তি করে। পরে তাঁর অবস্থার অবনতি হলে ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।#
Tag
আরও খবর