নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখা শহীদ আবরার ফাহাদ স্মরণে নিপীড়ন বিরোধী দিবস পালন

মৌলভীবাজারের বড়লেখায় শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে কলেজের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুল আহাদ ইমরান।



আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো. ফরিদ উদ্দিন, সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল বাছিত, জেলা দাওয়াহ সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ, বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ ও সেক্রেটারি এমদাদুল হক এমাদ।



এছাড়াও আরও উপস্থিত ছিলেন শহর শাখার সাহিত্য সম্পাদক কলিম উদ্দিন, স্কুল সম্পাদক শামসুল আলম হাসান, প্রচার সম্পাদক জাকির হোসাইন, সদর ইউনিয়ন সভাপতি রিয়াজ উদ্দিন, মোহাম্মদীয়া মাদ্রাসা শাখার সভাপতি আব্দুস সামাদ সাঈদ, পৌরসভা সেক্রেটারি আশরাফুল ইসলাম, কলেজ সাহিত্য সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।



আলোচনা অনুষ্ঠান শেষে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।



উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তড়ীত ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ২০১৯ সালে ৭ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে শিবির সন্দেহে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা তাকে নির্মমভাবে হত্যা করে।

আরও খবর