নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মোবাইল ক্লিনিক

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মোবাইল ক্লিনিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) পৌরশহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। মেডিকেল ক্যাম্প পরিচালনা করে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন।এসময় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।


প্রতিষ্ঠার পর থেকেই বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


ক্যাম্পে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং (ভায়া ও সিবিই), এনাল ফিসার, অর্শ্ব, পাইলস, ফিস্টুলা স্ক্রিনিং, রক্তশূন্যতা পরীক্ষা (HB% Test), ডায়াবেটিস পরীক্ষা (RBS Test), প্রাথমিক ওষুধ প্রদান, চিকিৎসা-পরবর্তী ফলোআপসহ নানাবিধ সেবা দেওয়া হয়।


চিকিৎসাসেবা প্রদান করেন ডা. তুষতি রাণী দে ও ডা. শাবণী রাণী দে সহ মোট ৮ জন চিকিৎসক। এসময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম, দেলোয়ার হোসেন, সোহান মাহমুদ, তুহিন আহমদ, রেদোয়ান আহমদ ও রাহিন আহমদ।


এসময় উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি ও শিশু শিক্ষা একাডেমির সভাপতি সাংবাদিক খলিলুর রহমান, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অফিস সহকারী রেজাউল ইসলাম মিন্টু, বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহতাব উদ্দিন ও ফখরুল ইসলাম, সমাজসেবক ও ব্যবসায়ী শাহরিয়ার ফাহিম, জমির উদ্দিন এবং কামরুল ইসলাম প্রমুখ।

আরও খবর