নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় জীবননাশ ও গুমের আশংকায় এগ্রো ও পোল্ট্রি ব্যবসায়ির সংবাদ সম্মেলন

বিভিন্ন মামলায় প্রায় ৫ মাস ধরে জেল হাজতে থাকা সাইদুল ইসলাম জেলখানায় বসে প্রতিপক্ষের এগ্রো ও পোল্ট্রি ব্যবসায়িকে মিথ্যা মামলা দায়ের, প্রাণনাশ ও গুম করার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ ওঠেছে। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন ভুক্তভোগি আব্দুল কুদ্দুছ। তিনি বড়লেখা পৌরসভার গাজীটেকা আইলাপুর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।

লিখিত বক্তব্যে ব্যবসায়ি আব্দুল কুদ্দুছ জানান, অত্র গ্রামের সাইদুল ইসলাম ১/১১ এর সময় পুলিশের সোর্স হিসাবে এলাকায় পরিচিত ছিলেন। বিগত ফ্যাসিষ্ট সরকারের পুলিশের কর্মকর্তাদের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে। তাদের নাম ভাঙিয়ে তদবির বাণিজ্য চালিয়ে টাকার পাহাড় গড়ে তোলে। তাদের ছত্রছায়ায় মাফিয়া ডর বনে যায়। তার নিয়ন্ত্রণে গড়ে তোলে শতাধিক সদস্যের বাহিনী। ১৬/১৭ বছরে সাইদুল শত কোটি টাকার মালিক বনে যায়। সে যাকেই টার্গেট করতো তার কথায় না আসলেই মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়। গত কয়েক বছরে সে এলাকার অর্ধ শতাধিক নিরীহ মানুষের বিরুদ্ধে বিভিন্ন কৌশলে নামে-বেনামে মামলা করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে স্বার্থ হাসিল করে। তার বাড়ির পাশে থাকা ভূমি নিয়েই মুলত আমাদের পারিবারিক বিরোধ। এই ভূমি জবরদখলের উদ্দেশ্যে ইতিপূর্বে সে আমার বিরুদ্ধে ১৬টি মামলা দিয়েছে। গত ২১ এপ্রিল আওয়ামী লীগ সরকারের উর্ধতন কর্মকর্তাদের অবৈধ টাকা বিদেশে পাচারের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বিভিন্ন ভুক্তভোগি তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা করেন। আমিও তার বিরুদ্ধে মামলা করেছি, যা বিচারাধীন। এসব মামলায় সাইদুল আজও কারাগারে বন্দী। অবৈধ টাকায় ক্রয়কৃত সম্পত্তির মূল্য গোপন করে ব্যাপক করফাঁকি দিয়েছে। তার বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড তদন্ত করে ব্যাপক করফাঁকির সত্যতা পেয়েছে। কিন্তু গত ২২ সেপ্টেম্বর কারাবন্দী সাইদুল ইসলামের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। তার বিরুদ্ধে নাকি আমি ১১টি মামলা দিয়েছি, তাকে কারাগারে আটক রাখতে একের পর এক মামলা দিচ্ছি, যা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সাইদুল ইসলাম জেলে বসে তার চাচাতো ভাই নূরুল ইসলামকে দিয়ে আমি ও আমার পরিবারের লোকদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে। সাইদুল বাহিনী যে কোনো সময় আমার প্রাণনাশ ও গুম করতে পারে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। আমি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাচ্ছি।  

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নুর তালুকদার। ভুক্তভোগিদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন, রফিক উদ্দিন, সমছ উদ্দিন, আজিজুর রহমান প্রমুখ।
আরও খবর