নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় একাডেমিক স্বীকৃতি প্রাপ্তির আনন্দে কুমারশাইল মাদ্রাসায় দোয়া ও শিরণি বিতরণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে একাডেমিক স্বীকৃতি দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। স্বীকৃতি প্রাপ্তির আনন্দে শনিবার বাদ জোহর কুমারশাইল পশ্চিম জামে মসজিদে শোকরানা দোয়া ও শিরণি বিতরণ করা হয়েছে। 


বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর শাহবাজপুর ইউনিয়ন সভাপতি ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা বদরুল ইসলামের পরিচালনায় কুমারশাইল পশ্চিম জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, বর্তমান চেয়ারম্যান  রফিক উদ্দিন আহমদ, দক্ষিনভাগ দক্ষিন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী হুমায়ন রশিদ চৌধুরী, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা মো. ছফর উদ্দিন, কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইছাক আলী, বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব বাবু, বিএনপি নেতা আবুল হোসেন, বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুন নুর, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা কাজী রমিজ উদ্দিন, প্রধান শিক্ষক মাওলানা ইমদাদুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা সাদিকুর রহমান, কুমারশাইল গ্রামের প্রবীণ মুরুব্বি মাওলানা আব্দুন নুর, বিশিষ্ট মুরুব্বি আব্দুল মতিন, তরুণ সমাজসেবক আনোয়ার হোসেন, চান্দপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুল মন্নান, আলিম গ্রামের মুরুব্বি আবুল কালাম, সফর উদ্দিন, কুমারশাইল গ্রামের তরুণ সমাজকর্মী মহিম উদ্দিন, মুরুব্বি মোতাহির আলী, আছাদুর রহমান, লুৎফুর রহমান সোয়াই, তরুণ সমাজসেবক মাতাবুর রহমান, যুবনেতা আতিকুর রহমান, আলিমগ্রামের যুব নেতা তাজ উদ্দিন, ভুগা গ্রামের তরুন সমাজকর্মী মিজানুর রহমান,মুরুব্বি মিছবাহ উদ্দিন, কয়সর রশিদ, শিক্ষক আরিফুর রহমান ও রেদওয়ান আহমদ প্রমুখ। 


দোয়া পরিচালনা করেন কুমারশাইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফিজ ছফর উদ্দিন। দোয়া শেষে শিরণি বিতরণ করা হয়।

আরও খবর